News Flash

Image

আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ৷৷  আন্তর্জাতিক নারী দিবস -২০২৩ উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার রাজ্য ভিত্তিক অনুষ্ঠানটি হয় মুক্তধারা অডিটোরিয়ামে৷ সমাজ কল্যান ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়৷ নারী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব তাপস রায়, মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী, অধিকর্তা এল রাঙ্খল সহ অন্যান্যরা৷ স্বসহায়ক দলের মাধ্যমে বহু মেয়েরা আর্থিক ভাবে স্বচ্ছল হয়েছে৷ পুরুষদের তাদের সাথে সমান অংশীদার হয়ে কাজ করতে হবে৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন মন্ত্রী টিঙ্কু রায়৷ তিনি আরো বলেন ২০১৮ সালের নির্বাচনে মাত্র তিনজন বিধায়িকা নির্বাচিত হয়েছিলেন৷ এবারের বিধানসভায় বিধায়িকার সংখ্যা নয় জন৷ ৬০ জন সদস্যদের মধ্যে ৯ জন মহিলা সদস্যা৷ এটাই রাজ্যের পরিবর্তন বলে জানান তিনি৷ কেন্দ্রের বড় বড় মন্ত্রনালয় সামলাচ্ছেন মহিলারা৷ কিন্তু তার পরেও বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটছে৷ সেই বিষয় গুলিতে কাজ করার পরামর্শ দেন মন্ত্রী টিঙ্কু রায়৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top