News Flash

  • Home
  • খেলা
  •  আজ ভোক্তা অধিকার দিবস উদযাপনে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত
Image

 আজ ভোক্তা অধিকার দিবস উদযাপনে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ।।রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আগরতলা শাখার উদ্যোগে আগামীকাল বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি প্রচার এবং প্রসারের পাশাপাশি স্মরণীয় করে রাখার জন্য, আরবিআই আগরতলা সাইক্লোহলিক্স ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আজ, মঙ্গলবার একটি সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে উজ্জ্বয়ন্ত প্যালেস কম্পাউন্ড থেকে এই সাইকেল র‍্যালি শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই উদ্যোগটি মূলতঃ সাইকেল চালানোর মাধ্যমে পরিবেশ বান্ধব ব্যবস্থায় ভোক্তা সুরক্ষা এবং অভিযোগের প্রতিকারের বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই করা হয়েছে। সাইকেল র‍্যালির সূচনা পর্বে ফ্ল্যাগ অফ করেন আর.বি.আই-এর জেনারেল ম্যানেজার, সতবন্ত সিং সাহোতা এবং অন্যান্য ব্যাংকের আধিকারিকরাও উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার দিবসের গুরুত্ব উপলক্ষে ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্যালেস কম্পাউন্ডের প্রাঙ্গণে স্ট্রিট্ পেইন্টিংয়েরও ব্যবস্থা করা হয়েছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে সাইকেল র‍্যালীতে অংশগ্রহণকারী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়েছে।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top