News Flash

  • Home
  • খেলা
  • ফুটবল রেফারিদের ক্যাটেগরি পরীক্ষা
Image

ফুটবল রেফারিদের ক্যাটেগরি পরীক্ষা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মার্চ।। ফুটবল রেফারিদের ক্যাটেগরি-ফাইভ পরীক্ষার ২৬শে মার্চ অনুষ্ঠিত হচ্ছে। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন এবং ত্রিপুরা রেফারী এসোসিয়েশনের যৌথ উদ্যোগে আগামী ২৬ মার্চ অনুষ্ঠিতব্য নতুন রেফারি ক্যাটাগরি – ৫ পরীক্ষায় বসতে ইচ্ছুকদের সম্পাদক নারায়ণ দে, ফোন ৮৮৩৭৪৮৬৩১২ এবং হেড অফ রেফারি বিশ্বজিৎ সাহা, ফোন ৯৪৮৫০৯৬৪৯৭-এ যোগাযোগ করতে বলা হয়েছে। আগরতলা সহ সোনামুড়া, বিশালগড়, বিশ্রামগঞ্জ, সিমনা, জম্পুইজলায় বসবাসকারীদের মধ্যে ১৮ হইতে ৩৫ বছর বয়সী ইচ্ছুক পুরুষ ও মহিলা রেফারিরা পরীক্ষায় বসতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা হিসেবে অবশ্যই মাধ্যমিক পাস হতে হবে। সঙ্গে নিয়ে আসতে হইবে এডমিট কার্ড, মাধ্যমিক পাশ বোর্ড সার্টিফিকেট, কোয়ালিফিকেশন সার্টিফিকেট, প্যান কার্ড, ব্যাংক পাসবুক, কোভিড টিকা করন সম্পন্ন হওয়ার সার্টিফিকেট, পাসপোর্ট (যদি থাকে) – এই সমস্ত ডকুমেন্টস নিয়ে পরীক্ষায় আসতে হবে। উল্লেখ্য, পরীক্ষার্থীদের কোনও রকম টিএ/ডিএ প্রদান করা হবে না বলে ত্রিপুরা রেফারি এসোসিয়েশনের সম্পাদক নারায়ণ দে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top