News Flash

  • Home
  • দেশ
  • উচ্চমাধ্যমিকের প্রথম দিন শিয়ালদহ -কল্যাণী শাখায় ১৩ জোড়া ট্রেন বাতিল
Image

উচ্চমাধ্যমিকের প্রথম দিন শিয়ালদহ -কল্যাণী শাখায় ১৩ জোড়া ট্রেন বাতিল

কলকাতা, ১৩ মার্চ (হি.স.) : আজ সোমবার রাতের মধ্যে রেলের যে নন ইন্টার লকিং কাজ তা শেষ হবে। আজ সপ্তাহের প্রথম দিন সোমবার ২৫ জোড়া ট্রেনের সঙ্গে ১২টি ট্রেন বাতিল হয়েছে। আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সোমবার পূর্ব রেলের শিয়ালদহর ডিআরএম দীপক নিগম এ খবর জানিয়ে বলেন, মঙ্গলবার আগামীকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে শিয়ালদা থেকে কল্যাণীর মধ্যে ১৩ জোড়া ট্রেন বাতিল থাকছে। তবে সকালের দিকে কোন ট্রেন বাতিল হবে না।

ট্রেন বাতিল থাকলেও সময় মত যাতে ট্রেন চলাচল করে সেদিকে নজর রাখবে বলে পূর্ব রেলের শিয়ালদহর ডিআরএম আশ্বাস দিয়েছেন। আগামীকাল থেকে আর কোনও সমস্যা থাকবে না বলে জানালেন ডিআরএম দীপক নিগম।
শিয়ালদহ -নৈহাটি শাখায় পলতা, কাকিনাড়া, জগদ্দল, পায়রাডাঙ্গায় সব জায়গায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে আগামীকাল মঙ্গলবার শুধু ১৩ জোড়া ট্রেন বাতিল থাকবে শিয়ালদহ থেকে কল্যাণী পর্যন্ত। কল্যাণীর পরে অর্থাৎ শান্তিপুর পর্যন্ত স্টেশনগুলোর জন্য ৬ জোড়া ট্রেন বাতিল হবে সামনের দিনগুলিতে।

তবে পরীক্ষার দিকে তাকিয়ে টাইমে ট্রেন চালানো হবে এবং যাতে ট্রেন দেরি না করে সেই দিকেও দেখা হবে। সকালের দিকে ট্রেন বাতিল থাকবে না বলে জানান পূর্ব রেলের ডি আর এম (শিয়ালদহ)দীপক নিগম।

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top