News Flash

  • Home
  • দিনের খবর
  • ১৪ মার্চ নন্দীগ্রাম দিবসে শুভেন্দুর সভায় ‘না’ পুলিশের, হাইকোর্টে বিজেপি
Image

১৪ মার্চ নন্দীগ্রাম দিবসে শুভেন্দুর সভায় ‘না’ পুলিশের, হাইকোর্টে বিজেপি

কলকাতা, ১৩ মার্চ (হি. স.) : নন্দীগ্রামে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় ‘অনুমতি দিলনা’ পুলিশ! এই অভিযোগে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল বিজেপি। তার ভিত্তিতে সোমবার মামলা করার অনুমতি দিয়েছেন উচ্চ আদালতের বিচারপতি রাজাশেখর মান্থা। আদালত সূত্রে খবর, সোমবার দুপুরেই তার শুনানি ।

২০০৭ সালের ১৪ মার্চ নন্দীগ্রামে পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। তার পরের বছর, ২০০৮ সাল থেকেই এই দিনটিকে নন্দীগ্রাম দিবস হিসেবে পালন করে আসছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। যার নেতৃত্বে থাকে তৃণমূল।

১৪ মার্চ, অর্থাৎ মঙ্গলবার নন্দীগ্রামে শহিদ তর্পণ কর্মসূচি নিয়েছে বিজেপি। সেই সভায় বক্তৃতা করার কথা শুভেন্দুর। কিন্তু বিজেপির দাবি, পুলিশ সেই সভার অনুমতি দেয়নি। এর পরেই উচ্চ আদালতের দ্বারস্থ হয় গেরুয়া শিবির। আদালত সূত্রে খবর, বিচারপতি মান্থা তাদের মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।

নন্দীগ্রাম আন্দোলনের মুখ হিসাবেই রাজ্য রাজনীতিতে তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দুর উত্থান হয়েছিল। যদিও এখন তিনি বিজেপিতে। গত বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রামেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। হয়েছেন বিরোধী দলনেতাও। তার পর থেকেই নন্দীগ্রামে শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপি শিবিরের সঙ্গে তৃণমূলের সংঘাতের আবহ তৈরি হয়েছে। গত বছর ১৪ মার্চেও দুই দলের কর্মসূচি ঘিরে উত্তপ্ত হয়েছিল নন্দীগ্রাম।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top