News Flash

  • Home
  • বিদেশ
  • দক্ষিণ কোরিয়া-আমেরিকার সামরিক মহড়ার আগে জোড়া মিসাইল ছুঁড়ল উত্তর কোরিয়া
Image

দক্ষিণ কোরিয়া-আমেরিকার সামরিক মহড়ার আগে জোড়া মিসাইল ছুঁড়ল উত্তর কোরিয়া

পিয়ং ইয়াং, ১৩ মার্চ (হি. স.) : কয়েকদিন পরেই শুরু হবে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার যৌথ সামরিক মহড়া। তার আগেই হুঁশিয়ারি দিতে দু’টি মিসাইল উৎক্ষেপণ করল উত্তর কোরিয়া। রবিবার সকালে পূর্বদিক লক্ষ্য করে মিসাইলের সফল উৎক্ষেপণ হয়েছে। প্রসঙ্গত, দুই দেশের যৌথ সামরিক মহড়াকে যুদ্ধের সমান বলেই মনে করছে কিমের প্রশাসন। সোমবার এই খবর প্রকাশ করে উত্তর কোরিয়া।

জাতীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, “কোরীয় উপদ্বীপের পূর্বদিক লক্ষ্য করে দু’টি মিসাইল ছোঁড়া হয়েছে। যে অবস্থানের উদ্দেশে মিসাইল উৎক্ষেপণ করা হয়েছিল, সেখানেই সঠিকভাবে আছড়ে পড়েছে আমাদের ক্ষেপণাস্ত্র।” যদিও কোন এলাকা উত্তর কোরিয়ার নিশানায় ছিল, সেই প্রসঙ্গে কিছু জানায়নি কিমের দেশ।

এদিকে, সোমবার থেকেই শুরু হবে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া। এই মহড়ার আগে সতর্কতা জারি করতে চেয়েই মিসাইল ছোঁড়া হয়েছে বলে সাফ দাবি উত্তর কোরিয়া জাতীয় সংবাদমাধ্যমের। “সাম্রাজ্যবাদী আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার পুতুল সরকার একসঙ্গে মিলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ করছে। এহেন আচরণকে যুদ্ধ ঘোষণার সমকক্ষ বলেই মনে করছে উত্তর কোরিয়া।”

মিসাইল উৎক্ষেপণের বিরোধিতা করে অবশ্য কোনও বার্তা দেয়নি দক্ষিণ কোরিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্র। সিওলের তরফে শুধু জানানো হয়েছে, একটি মিসাইল উৎক্ষেপণের ঘটনা তারা জানতে পেরেছেন। যদিও সেই মিসাইল কোথায় আছড়ে পড়েছে, তা নিয়ে স্পষ্ট ধারণা নেই দক্ষিণ কোরিয়ার।

Releated Posts

জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের হাতে ভারতের ঐতিহ্যের উপহার, অশ্বগন্ধা থেকে বেনারসি সিল্ক তুলে দিলেন প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি/প্যারিস, ১৯ জুন (আইএএনএস) : ঐতিহ্যবাহী ভারতীয় চিকিৎসা ব্যবস্থা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরার প্রচেষ্টার ধারাবাহিকতায়…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

হাইকোর্টে জামিনের পরও প্রাক্তন সাংসদ সেজুতির গ্রেপ্তার, আইনের শাসন নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১৯ জুন (আইএএনএস) : হাইকোর্ট থেকে তিনটি পৃথক মামলায় জামিন পাওয়ার পরও আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ ও…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

কারখানার পানি পান করে অসুস্থ শতাধিক শ্রমিক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ মানবাধিকার সংগঠনের

ঢাকা, ১৯ জুন (আইএএনএস): বাংলাদেশের গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় অবস্থিত ড্রেসম্যান লিমিটেড পোশাক কারখানায় সরবরাহ করা…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তিন মাসের অপেক্ষার পর হরমুজ প্রণালী পেরিয়ে গুজরাটে পৌঁছল এলএনজি ট্যাঙ্কার ‘দিশা’

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস): দীর্ঘ তিন মাসেরও বেশি সময় অপেক্ষার পর অবশেষে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করে…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top