News Flash

  • Home
  • বিদেশ
  • অসুস্থ যাত্রী, আচমকাই পাকিস্তানে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমান
Image

অসুস্থ যাত্রী, আচমকাই পাকিস্তানে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমান

ইসলামাবাদ, ১৩ মার্চ (হি. স.) : মাঝ আকাশে আচমকাই গুরুতর অসুস্থ যাত্রী। যার জেরে তড়িঘড়ি নামানো হল বিমান। সোমবার দিল্লি থেকে দোহাগামীএকটি বিমানে ঘটনাটি ঘটে। ওই যাত্রীর নাম আবদুল্লা (৬০)। তিনি নাইজিরিয়ার বাসিন্দা ছিলেন।

কর্মসূত্রে ভারতে এসেছিলেন ওই যাত্রী। এদিন ইন্ডিগোর বিমানে দুবাই যাচ্ছিলেন তিনি। ৬ই-১৭৩৬ নম্বর ইন্ডিগো ফ্লাইটটি দিল্লি থেকে কাতারের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। উড়ান চলাকালীন আচমকাই অসুস্থ বোধ করেন। কোনওরকম ঝুঁকি না নিয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। অনুমতি মিলতেই বিমানটিকে করাচিতে এমারজেন্সি ল্যান্ডিং করানো হয়। তারপরও শেষরক্ষা হয়নি। বিমানবন্দরে চিকিৎসকরা এসে পর্যবেক্ষণ করে যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন।চিকিৎসকরা জানান, মাঝ আকাশে মৃত্যু হয়েছে যাত্রীর। অনুমান করা হচ্ছে, ওই ব্যক্তির হৃদযন্ত্রে আগে থেকেই কোনও সমস্যা ছিল। বিমান সংস্থার তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়, মাঝ আকাশে যাত্রী মৃত্যুর ঘটনা মর্মান্তিক। তাঁর পরিবার এবং পরিজনের প্রতি সমবেদনা রইল। অন্য যাত্রীদের দ্রুত গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Releated Posts

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026

বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব এগিয়ে নিয়ে যেতে জয়শঙ্করের সঙ্গে ভুটানের বিদেশমন্ত্রীর বৈঠক

থিম্পু, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও ভুটানের মধ্যে বহুমুখী উন্নয়ন অংশীদারিত্ব আরও এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বুধবার ভুটানের…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top