News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা করলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়
Image

রাধাকিশোরপুর বিধানসভা কেন্দ্রে সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা করলেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷  রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় নিজ বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা করেন৷ রবিবার উদয়পুর বিধানসভা কেন্দ্রের ৫১ নং বুথ সহ বিভিন্ন বুথে গিয়ে সাধারন মানুষের সাথে মত বিনিময় সভা করেন এলাকার বিধায়ক৷সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের মধ্যদিয়ে পুনঃরায় বিজেপি-আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠা হয়েছে৷ তারপর রাজ্য জুড়ে বিজয় উৎসবে মেতে উঠে বিজেপি দলের কর্মী সমর্থকরা৷ তার থেকে বাদ যায়নি রাধা কিশোরপুর বিধানসভা কেন্দ্রও৷ রবিবার উদয়পুর বিধানসভা কেন্দ্রের ৫১ নং বুথ সহ বিভিন্ন বুথে গিয়ে সাধারন মানুষের সাথে মত বিনিময় সভা করেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়৷ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ছাড়াও মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন রাধা কিশোরপুর মন্ডলের সভাপতি প্রবীর দাশ, এলাকার প্রধান মানিক চক্রবর্তী সহ অন্যান্যরা৷ মত বিনিময় সভাত মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন গত পাঁচ বছরে সারা রাজ্যের সঙ্গে মন্দির নগরী উদয়পুর সহ রাধা কিশোর পুর বিধানসভা এলাকায় বিভিন্ন উন্নয় হয়েছে৷ রাস্তা ঘাট, পানীয় জল, বিদুৎ,জল নিস্কাশনের জন্য ড্রেইন তৈরি করা সহ বহু কাজ হয়েছে৷ আরও কিছু কাজ বাকি রয়েছে৷ বাকি কাজ গুলিও আগামি কিছু দিনের মধ্যে শেষ হয়ে যাবে বলে জানান মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়৷

Releated Posts

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top