News Flash

Image

দূর্ঘটনায় যুবকের মৃত্যু তেলিয়ামুড়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷  বিজয় মিছিল থেকে বাড়ি ফেরা হলো না এক যুবকের৷ রাস্তায় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় তেলিয়ামুড়া মহারানীপুরের যুবক আলমগীর মিয়ার৷
শনিবার তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানীপুর এলাকায় বিজয় মিছিল থেকে অটো করে বাড়ি ফেরার পথে মহারানীপুর এলাকায় একটি ১২ চাকা লরি এবং অটো গাড়ির সংঘর্ষে  গুরতর আহত হন আলমগীর মিয়া নামে ২৪ বছরের এক যুবক৷ পরে স্থানীয়রা  রক্তাক্ত অবস্থায় আলমগীর মিয়াকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে৷ কর্মরত চিকিৎসক আহত যুবকের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের রেফার করে দেন৷ আহত যুবক আলমগীর মিয়াকে জিবি হাসপাতালে আনার পর চিকিৎসা চলাকালীন সময়ে রবিবার মৃত্যু হয়৷ পরে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ আলমগীর মিয়া মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে তার মা-বাবা সহ আত্মীয় পরিজনরা৷  জানা যায় দুর্ঘটনার পর স্থানীয়রা ১২ চাকার লরি সহ চালককে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়৷  মৃত যুবকের পরিবারের তরফ থেকে জানানো হয় গাড়ি চালকের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় একটি মামলা দায়ের করবেন তারা৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top