News Flash

  • Home
  • দিনের খবর
  • ভাঙড়ে বিধবার টাকাপয়সা-গয়নাগাটি হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার যুবক
Image

ভাঙড়ে বিধবার টাকাপয়সা-গয়নাগাটি হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার যুবক

ভাঙড়, ১১ মার্চ (হি. স.) : দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে বিধবার টাকাপয়সা-গয়নাগাটি হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার যুবক। শনিবার ভাঙড়ের বোদড়া এলাকা থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে সোনারপুর থানার পুলিশ।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দিন ধরে সহবাস করেছেন। তার পর বিধবার টাকাপয়সা-গয়নাগাটি হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে ধৃতের নাম করিম মোল্লা (নাম পরিবর্তিত)। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৪১৭ এবং ৪০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, কর্মসূত্রে নির্যাতিতার সঙ্গে পরিচয় হয় যুবকের। বছর তিনেক আগে ওই মহিলার স্বামী মারা যাওয়ার পর তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। দু’জন একসঙ্গে থাকতে শুরু করেন। নির্যাতিতার অভিযোগ, মাস তিনেক আগে তাঁকে কিছু না বলে হঠাৎই উধাও হয়ে যান করিম। বিভিন্ন ভাবে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বিফল হয়েছেন। এক বার যোগাযোগ হয়েওছিল। কিন্তু অভিযুক্ত তাঁর সঙ্গে আরও কোনও রকম সম্পর্ক রাখতে অস্বীকার করেন। ওই মহিলার অভিযোগ, তাঁর বাড়ি থেকে পালানোর আগে গয়না-সহ লক্ষাধিক নগদ টাকা নিয়ে গিয়েছেন করিম। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। ভাঙড়ে যুবকের সন্ধান পায় পুলিশ। গ্রেফতার কর হয় অভিযুক্তকে। এ নিয়ে বারুইপুর পুলিশ জেলার ডিএসপি মোহিত মোল্লা বলেন, ‘‘নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। শনিবার তাঁকে আদালতে তোলা হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।’’

Releated Posts

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026

সুনেত্রা পাওয়ারকে নিয়ে কংগ্রেসের মন্তব্যে তীব্র ক্ষোভ এনসিপির, ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ

মুম্বই, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপির জাতীয় সভাপতি সুনেত্রা অজিত পাওয়ারকে নিয়ে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পোস্টের…

ByByNews Desk Aug 4, 2026

দিল্লিতে আন্তঃরাজ্য অবৈধ মদ পাচারচক্রের পর্দাফাঁস, ১৪৭ কার্টন মদ উদ্ধার; গ্রেফতার ১

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): উৎসবের মরশুমের আগে অবৈধ মদের কারবারে বড়সড় আঘাত হানল দিল্লি পুলিশের পূর্ব জেলার অ্যান্টি-স্ন্যাচিং…

ByByNews Desk Aug 4, 2026

একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা, লাল ও কমলা সতর্কতা জারি আইএমডি-র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক রাজ্যে আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top