News Flash

  • Home
  • খেলা
  • কমলপুরে ক্রিকেট : ইয়ুথ রিক্রিয়েশন ক্লাবও সেমিতে
Image

কমলপুরে ক্রিকেট : ইয়ুথ রিক্রিয়েশন ক্লাবও সেমিতে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ।।তৃতীয় দল হিসাবে সেমিফাইনালে উঠলো ইয়ুথ রিক্রিয়েশন ক্লাব। ২৭ রানে পরাজিত করলো উদয়পুর বোলসকে। কমলপুর মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত টি-‌২০ ক্রিকেটে। কালিবাড়ি মাঠে অনুষ্ঠিত আসরের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইয়ুথ রিক্রিয়েশন ক্লাব টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান করে। দলের পক্ষে  রোহিত রক্ষিত ৩০ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে ৫১ (‌অপ:‌), প্রীয়াঙ্কুশ পাল ‌২৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ৩২, রাহুল সিনহা ২৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৯ এবং অখিল ওমর চৌধুরি ১৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। উদয়পুর বোলসের পক্ষে দলনায়ক বিক্রম দাস (‌২/‌২৫) এবং অরিজিৎ এস কে ডি (‌২/‌৩২) সফল বোলার। জবাবে খেলতে নেমে উদয়পুর বোলস নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে অথর্ব সিং ৫৪ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে‌‌ ৬৬, বি চৌধুরি ২২ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২৫, বিনায়ক এস ১৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৮ এবং ধীরাজ পাল ১৩ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০ রান করেন। ইয়ুথ রিক্রিয়েশন ক্লাবের পক্ষে মৌসুম দাস (‌২/‌১৫) এবং প্রীয়াংশু পাল (‌২/‌২৫) সফল বোলার।‌‌‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top