News Flash

  • Home
  • খেলা
  •  সংবর্ধিত ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের ক্রিকেটাররা 
Image

 সংবর্ধিত ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের ক্রিকেটাররা 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ।।নিজ স্কুলেই সংবর্ধিত হলো সদরের সেরা ক্রিকেটাররা। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হয় ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের ক্রিকেটারদের। এবছর সদর অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটে দাপটের সঙ্গে খেলে সেরা হয়েছে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভবনস আগরতলা ও কলকাতা শাখার ডিরেক্টর, ম্যানেজিং কমিটির সদস্যরা, বি এড কলেজের অধ্যক্ষ এবং স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা-‌রা। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি ক্রিকেটারদের হাতে পুষ্পস্তবক, ফটো ফ্রেম এবং স্মারক তুলে দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে আপ্লুত ক্রিকেটাররাও। জয়ের ধারা আগামীদিনেও বজায় রেখে স্কুলকে শীর্ষস্থানে বসিয়ে রাখা অঙ্গিকার বদ্ধ থাকে ক্রিকেটাররা। পাশাপাশি সংবর্ধনা জানানো হয়স্কুলের শারীরশিক্ষক বিপ্লব রায়-‌কেও। ওনার অক্লান্ত পরিশ্রমেই স্কুল সাফল্যের শিখরে পৌছেছে মনে করছেন স্কুলের ম্যানেমেন্ট কমিটি।

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top