News Flash

  • Home
  • দিনের খবর
  • সতীশের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য, বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু ওষুধ উদ্ধার করল পুলিশ
Image

সতীশের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য, বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু ওষুধ উদ্ধার করল পুলিশ

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): প্রবীণ অভিনেত্রী সতীশ কৌশিকের মৃত্যু ঘিরে ক্রমেই রহস্য দানা বাঁধছে। দিল্লিতে এক বন্ধুর খামারবাড়িতে হোলির পার্টিতে উপস্থিত ছিলেন সতীশ। সেখানেই থাকাকালীনই অস্বস্তি বোধ করেন তিনি। গাড়ি করে হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় অভিনেতা-পরিচালকের। সতীশের মৃত্যুর দিন কয়েকের মধ্যে দক্ষিণ-পশ্চিম দিল্লির ওই খামারবাড়িতে তল্লাশি চালায় দিল্লি পুলিশ। ওই খামারবাড়ি থেকে উদ্ধার হয়েছে একাধিক ওষুধ।

এদিকে, শনিবারই অভিনেতার দেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়েছে দিল্লি পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই তদন্ত এগিয়ে নিয়ে যাবে পুলিশ। ইতিমধ্যেই দিল্লির খামারবাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু ওষুধ উদ্ধার করেছে দিল্লি পুলিশ। ওই পার্টিতে কারা কারা উপস্থিত ছিলেন, তাঁদের সম্পূর্ণ তালিকা চেয়েছেন তদন্তকারীরা।

Releated Posts

জয়পুরে বিক্ষোভে অংশ নেওয়া করণী সেনার সদস্যের মৃত্যু, পুলিশি লাঠিচার্জের অভিযোগে কড়া পদক্ষেপের দাবি

জয়পুর, ৪ আগস্ট (আইএএনএস): ইউজিসির নতুন বিধির প্রতিবাদে জয়পুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শ্রী রাজপুত করণী সেনার…

ByByNews Desk Aug 4, 2026

২০১৯ সাল থেকে ৩৬ দেশ থেকে ২৭৪ পলাতক অভিযুক্তকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ২০১৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত বিশ্বের ৩৬টি দেশ থেকে মোট ২৭৪ জন…

ByByNews Desk Aug 4, 2026

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026

সুনেত্রা পাওয়ারকে নিয়ে কংগ্রেসের মন্তব্যে তীব্র ক্ষোভ এনসিপির, ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ

মুম্বই, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপির জাতীয় সভাপতি সুনেত্রা অজিত পাওয়ারকে নিয়ে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পোস্টের…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top