News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন বিধায়করা, দেওয়া হল আর্থিক সহায়তা
Image

অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ালেন বিধায়করা, দেওয়া হল আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷  বিশালগড়ের নেহাল চন্দ্র নগর বাজারে অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৯ জন ব্যবসায়ীর হাতে প্রশাসনিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়৷ বৃহস্পতিবার ভোরে নেহাল চন্দ্র নগর বাজারে অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটে৷ এতে ১৯ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়৷ ঘটনার  খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে ছুটে যান এলাকার বিধায়ক সুশান্ত দেব এবং কমলাসাগরের বিধায়িকা অন্তরা দেব সরকার৷ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আশ্বাস দেন প্রশাসনিক ভাবে তাদেরকে সহায়তা প্রদান করা হবে৷ প্রতিশ্রুতি মোতাবেক শুক্রবার সকালে নেহাল চন্দ্র নগর নাট মন্দিরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়৷ উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় মহকুমার মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, বাজার কমিটির সভাপতি কালীপদ দেবনাথ সহ অন্যান্যরা৷ এইদিন ক্ষতিগ্রস্ত ১৬ জন ব্যবসায়ীর হাতে ৫০০০ টাকার চেক তুলে দেওয়া হয়৷ এবং যারা ভাড়াটিয়া ছিলেন তাদেরকে ৩০০০ টাকার চেক প্রদান করা হয়৷ এদিন ১৯ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর হাতে মোট ৮৯ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়৷ এক সাক্ষাৎকারে বিধায়ক সুশান্ত দেব জানান এসডিআরএফ ফান্ড থেকে প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এইদিন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে৷ আগামিদিন ক্ষয় ক্ষতির পরিমাণ নির্ণয় করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আরও আর্থিক সহায়তা প্রদান করা হবে৷ তিনি আরও জানান এই ধরনের নাশকতা মূলক ঘটনা বিশালগড়ে আর ঘটতে দেওয়া হবে৷ প্রশাসন তদন্ত চালিয়ে যাচ্ছে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top