News Flash

  • Home
  • দেশ
  • দু’ঘণ্টার মধ্যে নিয়োগের তালিকা দিতে এসএসসিকে নির্দেশ বিচারপতির
Image

দু’ঘণ্টার মধ্যে নিয়োগের তালিকা দিতে এসএসসিকে নির্দেশ বিচারপতির

কলকাতা, ১০ মার্চ (হি স)। এসএসসির সুপারিশপত্র ছাড়াই চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে এমন ৫৭ জন গ্ৰুপ-সি কর্মীর নামের তালিকা প্রকাশ করতে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার কলকাতা হাই কোর্টে এই মামলার শুনানিতে রীতিমত ঘড়ির সময় বেঁধে তিনি এই নির্দেশ দেন।

তাঁর নির্দেশ— ২ ঘণ্টার মধ্যে এই ৫৭ জনের নামের তালিকা স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-কে প্রকাশ করতে হবে। তালিকা প্রকাশ হওয়ার পর বিকেলে আবার এই মামলার শুনানি হবে বলে জানান বিচারপতি। বৃহস্পতিবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন করেন, ‘‘সুপারিশপত্র ছাড়া কী ভাবে চাকরি পেলেন এই ৫৭ জন। কে তাঁদের সুপারিশপত্র দিল? শান্তিপ্রসাদ সিংহ?“ প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা এখনও রয়েছেন হেফাজতে।

Releated Posts

পাঞ্জাব সীমান্তে মাদকবিরোধী অভিযান জোরদার: তারন তারণে ৪৯০ এনডিপিএস মামলা, উদ্ধার ৪৭ কেজির বেশি হেরোইন

চণ্ডীগড়, ৪ মে: পাঞ্জাবের পাকিস্তান সীমান্তবর্তী তারন তারণ জেলায় মাদকচক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান চালাচ্ছে পুলিশ। গত তিন মাসে…

ByByNews Desk May 4, 2026

শৃঙ্গেরি পুনর্গণনা বিতর্ক: জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ ৩ জনের বিরুদ্ধে এফআইআর

চিক্কামাগালুরু (কর্নাটক), ৪ মে: শৃঙ্গেরি বিধানসভা কেন্দ্রে পোস্টাল ব্যালট পুনর্গণনাকে ঘিরে বিতর্কের জেরে জয়ী বিজেপি প্রার্থী ডি.এন. জীবরাজসহ…

ByByNews Desk May 4, 2026

জেলে বন্দি বিআরএস নেতার সঙ্গে দেখা কেটিআরের, ‘প্রতিহিংসার রাজনীতি’ অভিযোগ কংগ্রেস সরকারের বিরুদ্ধে

হায়দরাবাদ, ৪ মে (আইএএনএস): তেলেঙ্গানায় কংগ্রেস সরকারের বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’র অভিযোগ তুললেন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-এর কার্যনির্বাহী সভাপতি…

ByByNews Desk May 4, 2026

বিক্রমশীলা সেতুর অংশ ভেঙে পড়া: তৎপর বিহার সরকার, সেনার সাহায্য চাওয়া হল

পাটনা, ৪ মে (আইএএনএস): ভাগলপুরে বিক্রমশীলা সেতু-র একটি অংশ ভেঙে পড়ার ঘটনার পর দ্রুত তৎপর হয়েছে বিহার সরকার।…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top