News Flash

  • Home
  • দিনের খবর
  • অ্যাপ ক্যাব চালকদের বিক্ষোভে অবরুদ্ধ রাসবিহারী মোড়
Image

অ্যাপ ক্যাব চালকদের বিক্ষোভে অবরুদ্ধ রাসবিহারী মোড়

কলকাতা, ১০ মার্চ (হি স)। শহরে অ্যাপ ক্যাব চালকদের বিক্ষোভে শুক্রবার দুপুরে অবরুদ্ধ হয় দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড়। ভাড়াবৃদ্ধি, কমিশন কমানো-সহ একাধিক দাবিতে অ্যাপ ক্যাব চালকদের সিটু প্রভাবিত সংগঠনের বিক্ষোভ। ৯০ শতাংশ চালক গাড়ি চালাচ্ছেন না বলে দাবি সংগঠনের।

মূলত তিনটি দাবি তাঁরা রাখেন। তার মধ্যে সবচেয়ে বড় দাবি কমিশন কমানো। ভাড়া বাড়ানোর কথাও বলেছেন তাঁরা। এর পাশাপাশি চালকদের উপর যেসব কেস রয়েছে তা তুলে নেওয়ার দাবিতে মিছিল বের করেন চালকরা। রাসবিহারী থেকে মিছিল শুরু হয়ে চেতলার দিকে যায় মিছিল। এর মধ্যে বেশ কয়েকজন চালক নিজেদের দাবিতে রাসবিহারী মোড়ে বসে পড়েন।

এই যাত্রাপথে বেশ কিছু অ্যাপ ক্যাবের উপর আক্রমণ চালানোর চেষ্টা হয়। তাদের বিভিন্নভাবে নিরস্ত্র করার চেষ্টা করে পুলিশ। এরপর চেতলার অ্যাপ ক্যাবের অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো ও স্মারকলিপি কর্মসূচি ছিল তাঁদের।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top