News Flash

Image

আলুর দাম নিয়ে চিন্তায় চাষীরা

কলকাতা, ১০ মার্চ (হি. স.): একদিকে শহর জুড়ে ক্রমাগত বেড়ে চলেছে তীব্র গরম । তারই মধ্যে বাজার আগুন । মধ্যবিত্তের ভাতের পাতে আলু মাস্ট । কিন্তু এবার সেই আলুতেই সংকট । ক্রমাগত দাম বৃদ্ধি হচ্ছে আলুর । আলুর দাম বৃদ্ধি নিয়ে চিন্তায় চাষিরাও ।

ইতিমধ্যে মাঠ থেকে আলু তোলা শুরু হয়েছে। কিন্তু কোনওভাবেই দাম পাচ্ছেন না আলুচাষিরা । ৪ টাকা কেজি দরে বিক্রি করতে হচ্ছে আলু । ফলে বাজারদর কম থাকায় চাষের খরচ উঠবে কিনা তা নিয়ে আলুচাষিরা সংশয়ের মধ্যে রয়েছেন । এই অবস্থায় চিন্তার মধ্যে রয়েছেন আলু চাষিরা । এই ঘটনায় শুক্রবার বীরভূমের খয়রাশলের বিভিন্ন গ্রামের আলুচাষিরা প্রতিবাদ জানায় । তাদের দাবি বাজার দর না থাকায় আক্ষেপ করছেন তারা । তার ওপর দাম না মেলায় তাঁরা খুবই চিন্তিত। আলু চাষীদের কথায়, তিন বিঘা জমিতে যেখানে আলু চাষ করতে খরচ হয়েছে ৭৫ হাজার টাকা, সেখানে এ বছর আলুর দাম ৫০ হাজার টাকা উঠবে কিনা তা নিয়ে তাঁরা সংশয়ের মধ্যে রয়েছেন । এ বছর ৫০ কেজি আলুর বস্তা বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২০ টাকায়। ফলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন আলুচাষিরা ।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top