News Flash

  • Home
  • দিনের খবর
  • মাধ্যমিকে কমলেও উচ্চ মাধ্যমিকে বাড়ল এক লক্ষের বেশি পরীক্ষার্থী
Image

মাধ্যমিকে কমলেও উচ্চ মাধ্যমিকে বাড়ল এক লক্ষের বেশি পরীক্ষার্থী

কলকাতা, ১০ মার্চ (হি স)। এবারের মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা অনেকটা কমে যাওয়ায় কমলেও প্রশ্ন ও বিতর্ক তৈরি হয়েছিল। শুক্রবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিল আগামী উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থী বেড়েছে এক লক্ষের বেশি।

১৪ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫২ হাজার। গত বছর পরীক্ষার্থী সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার। গতবারের তুলনায় এক লক্ষ ১০ হাজার পরীক্ষার্থী বেড়েছে বলে জানিয়েছে সংসদ। আগামী ২৭ মার্চ পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণির পরীক্ষা।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে জানা গিয়েছে, পরীক্ষার্থীর মধ্যে ৪২.৫ শতাংশ ছাত্র ও ৫৭.৪৩ শতাংশ ছাত্রী রয়েছে। অর্থাৎ, এ বছর ছাত্রীর সংখ্যা অনেক বেশি। ছাত্রদের তুলনায় এক লক্ষ ২৭ হাজার ছাত্রী বেশি এ বছর উচ্চমাধ্যমিকে। ২ হাজার ৩৪৯টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ২০৬টি পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর চিহ্নিত করা হয়েছে।

মেটাল ডিটেক্টরের মাধ্যমে মোবাইল ফোন অন্যান্য ইলেকট্রনিক গেজেট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সংসদের তরফে। এছাড়াও সমস্ত পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর থাকবে। পাশাপাশি এই প্রথম পাইলট প্রজেক্ট হিসেবে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর বা আরএফডি ব্যবহার করা হবে। শুধু ২০৬টি অতি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রেই নয়, তার থেকে আরও বেশি পরীক্ষাকেন্দ্রে এই ব্যবস্থা করা হবে।

ভেনু সুপারভাইজারের কাছে ‘ফরম্যাট’ দেওয়া থাকবে। তাতে সই করে প্রশ্নপত্র পরীক্ষক নিয়ে যাবেন। শিক্ষক নিজে দেখবেন, পরীক্ষার্থীর কাছে কোনও মোবাইল ফোন বা বৈদ্যুতিন যন্ত্র আছে কি না।

এবার উচ্চ মাধ্যমিকে থাকছেন ১৪০০ জন প্রধান পরীক্ষক। পরীক্ষকের সংখ্যা ৫৫ হাজার। পরীক্ষার্থীরা যেন কোনও গুজবে কান না দেয়, সে বিষয়ে সতর্ক করেন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সমস্ত পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার সময় সিসিটিভি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে সংসদের তরফে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top