News Flash

  • Home
  • প্রধান খবর
  • খেলো ইন্ডিয়া দশ কা দম টুর্নামেন্টের সূচনা করলেন অনুরাগ ঠাকুর, চলবে ৩১ মার্চ অবধি
Image

খেলো ইন্ডিয়া দশ কা দম টুর্নামেন্টের সূচনা করলেন অনুরাগ ঠাকুর, চলবে ৩১ মার্চ অবধি

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): খেলো ইন্ডিয়া দশ কা দম টুর্নামেন্টের সূচনা হয়েছে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর শুক্রবার সকালে নতুন দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলো ইন্ডিয়া দশ কা দম টুর্নামেন্টের সূচনা করেছেন। দিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক এই অনুষ্ঠানের আয়োজন করেছে।

আন্তর্জাতিক মহিলা দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচির অংশ হিসাবে, ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক ১০ থেকে ৩১ মার্চ পর্যন্ত খেলো ইন্ডিয়া দশ কা দম টুর্নামেন্টের আয়োজন করছে। দেশের ৫০টিরও বেশি শহরে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রায় ১৫ হাজার নারী খেলোয়াড় অংশ নেবেন।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এদিন বলেছেন, খেলাধুলার মাধ্যমে নারীদের ক্ষমতায়ন করাই এই (খেলো ইন্ডিয়া দশ কা দম) ইভেন্টের উদ্দেশ্য। খেলো ইন্ডিয়াতে মহিলা খেলোয়াড়দের অংশগ্রহণ ১৮০০ থেকে ২৭০০-এ উন্নীত হয়েছে। খেলাধুলার জন্য বাজেট বাড়ানোর জন্য আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

Releated Posts

তামিলনাড়ুতে ৩১তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠকে সভাপতিত্ব অমিত শাহের

চেন্নাই, ২০ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার তামিলনাড়ুর মামল্লপুরমের কাছে কোভালমের একটি বেসরকারি বিলাসবহুল হোটেলে ৩১তম…

ByByNews Desk Aug 20, 2026

‘বন্দে মাতরম’ নিয়ে দুই স্তবকের অবস্থানই বহাল রাখবে কংগ্রেস, গান্ধী-নেতাজি-রবীন্দ্রনাথের প্রসঙ্গ টানল দল

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): ‘বন্দে মাতরম’ নিয়ে বিতর্ক তীব্র হওয়ার মধ্যেই বৃহস্পতিবার কংগ্রেস তাদের দীর্ঘদিনের অবস্থানের পক্ষে সওয়াল…

ByByNews Desk Aug 20, 2026

ভুয়ো খবর রুখতে সব কেন্দ্রীয় মন্ত্রকে কুইক রেসপন্স টিম গড়ার সিদ্ধান্ত কেন্দ্রের

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২০ আগস্ট : সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর, বিভ্রান্তিকর তথ্য এবং মিথ্যা প্রচারের মোকাবিলায় এবার…

ByBySandeep Biswas Aug 20, 2026

ভারতের উন্নয়নের যাত্রায় রাজীব গান্ধীরও গুরুত্বপূর্ণ অবদান ছিল: রাজনাথ সিং

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৮২তম জন্মবার্ষিকীতে বৃহস্পতিবার তাঁকে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top