News Flash

Image

এবার সিসোদিয়াকে গ্রেফতার করল ইডি

নয়াদিল্লি, ৯ মার্চ (হি. স.) : সিবিআইয়ের পরে এবার আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁকে শ্যেন অ্যারেস্ট করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবারই সিবিআইয়ের বিশেষ আদালতে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীর জামিনের আর্জির শুনানি রয়েছে। আর সেই শুনানির কয়েক ঘন্টা আগে ইডির গ্রেফতারির পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছে আম আদমি পার্টি নেতৃত্ব।

গত ২৬ ফেব্রুয়ারি দিল্লি আবগারি নীতি মামলায় মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই। সাতদিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেফাজতে থাকার পরে বর্তমানে তিহাড় জেলে রয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। গত মঙ্গলবারই তিহাড় জেলে গিয়ে সিসোদিয়াকে কয়েক ঘন্টা জেরা করেছিলেন ইডির আধিকারিকরা। আর তার পরেই জল্পনা ছড়ায়, প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই জল্পনাই সত্যি হলো।

অন্যদিকে, আগামিকাল শুক্রবারই দিল্লির বিশেষ সিবিআই আদালতে সিসোদিয়ার জামিনের আর্জির শুনানি রয়েছে। ওই মামলায় জামিন পেলেও কোনও লাভ হবে না অরবিন্দ কেজরিওয়ালের বিশ্বস্ত সঙ্গীর। কেননা, সেক্ষেত্রে ইডি দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে নিজেদের হেফাজতে নেবে। আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্ব মনে করছেন, বিজেপি শীর্ষ নেতৃত্বের নির্দেশে সিসোদিয়ার মুক্তি আটকাতেই তড়িঘড়ি গ্রেফতারের পথে হেঁটেছে ইডি।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top