News Flash

  • Home
  • দেশ
  • ৮ দিনের মধ্যে তৃতীয়বার, আবারও ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
Image

৮ দিনের মধ্যে তৃতীয়বার, আবারও ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

কাবুল, ৯ মার্চ (হি.স.) : আবারও ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তানের ফৈজাবাদ। জানা গিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭:০৬ নাগাদ এই কম্পন অনুভূত হয়। গত ৮ দিনের মধ্যে তৃতীয়বার এই কম্পন। আফগানিস্তানের জাতীয় ভূকম্প কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৭। ফৈজাবাদের ২৮৫ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে ছিল এই ভূমিকম্পের এপিসেন্টার। এই ভূমিকম্পের উৎসস্থল ভূগর্ভ থেকে ১০৭ কিলোমিটার গভীরে।

প্রসঙ্গত জানা যাচ্ছে, গতকাল আফগানিস্তানে রাত ১:৪০ নাগাদ আরও একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার তীব্রতা অনুভূত হয়েছে ৪.২। জানা গিয়েছে, এই ভূমিকম্পের উৎসস্থল ভূগর্ভের ১৩৬ কিলোমিটার গভীরে ছিল। পরপর দুটি ভূমিকম্প কার্যত আতঙ্ক বাড়িয়েছে। তবে এখনও পর্যন্ত এই ভূমিকম্পের কারণে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

Releated Posts

সীমান্তের কাছে এসএসবি-এর অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তের কাছে গত দু’দিনে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও একটি অবৈধ আগ্নেয়াস্ত্র…

ByByNews Desk Sep 12, 2026

সরকারের নিষ্ক্রিয়তায় অন্ধকারে কর্নাটক, বিদ্যুৎ সংকট নিয়ে সরব বিজেপি

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকে বিদ্যুৎ সংকট নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপির প্রবীণ নেতা তথা…

ByByNews Desk Sep 12, 2026

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top