News Flash

Image

কাছাড়ের মহাদেবপুরে বিএসএফ-এর স্বাস্থ্য পরীক্ষা শিবির

কাটিগড়া (অসম), ৯ মার্চ (হি.স.) : কাছাড় জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা মহাদেবপুরে বিএসএফ-এর উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সীমান্তবর্তী এলাকায় স্বাস্থ্য কেন্দ্র থাকলেও কোনও পরিষেবা নেই। যার ফলে সীমান্তবর্তী অনেক প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত।

আজ বৃহস্পতিবার বিএসএফ-এর ১ নম্বর বাহিনীর উদ্যোগে স্বাস্থ্য শিবিরে উপচেপড়া ভিড় ছিল। এদিন বিএসএফ-এর শিলচর সেক্টরের মিজোরাম-কাছাড় ফ্রন্টিয়ারের ১ নম্বর ব্যাটালিয়নের তরফে স্বাস্থ্য শিবির ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় মহাদেবপুর সীমা চৌকিতে।

সকালে শিবিরের উদ্বোধন করেন বিএসএফ-এর ১ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুধীর কুমার শর্মা। স্বাস্থ্য পরীক্ষা করেন ডা. রেশমি বরা। সকাল দশটা থেকে বেলা দুটা পর্যন্ত সীমান্ত এলাকার মানুষজন নিজেদের শারীরিক সমস্যা নিয়ে আসেন। নির্দিষ্ট সমস্যাবলি পরীক্ষার পর তাঁদের প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় বিএসএফ-এর তরফ থেকে।

কমান্ডেন্ট সুধীর কুমার শর্মা বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের পাশে রয়েছে বিএসএফ। সারা বছর সিভিক অ্যাকশন প্রোগ্রামের মধ্য দিয়ে বিভিন্ন সামাজিক কাজ করে থাকে তাঁদের ১ নম্বর বাহিনী। বৃহস্পতিবার আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ১৫৮ জন রোগী পরিষেবা গ্রহণ করেছেন, জানান তিনি।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026

শরণার্থীদের ত্রাণে মিজোরামকে ১০ কোটি টাকার চাল দেবে কেন্দ্র, আশ্বাস অমিত শাহের

আইজল, ১৩ জুন (আইএএনএস): মিজোরামে আশ্রয় নেওয়া শরণার্থীদের ত্রাণ ও সহায়তার জন্য রাজ্য সরকারকে ১০ কোটি টাকা মূল্যের…

ByByNews Desk Jun 13, 2026

অসমে বায়ুসেনার বিমান দুর্ঘটনা: পাঁচ জওয়ানের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ খাড়্গে ও প্রিয়াঙ্কা গান্ধীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): অসমে ভারতীয় বায়ুসেনার একটি এএন-৩২ পরিবহণ বিমানের দুর্ঘটনায় পাঁচ বায়ুসেনা কর্মীর মৃত্যুর ঘটনায় গভীর…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top