তামিলনাড়ুতে বড় ধাক্কা খেল বিজেপি, একসঙ্গে দল ছাড়লেন ১৩ জন বিজেপি নেতা-কর্মী

চেন্নাই, ৮ মার্চ (হি.স.): তামিলনাড়ুতে বড়সড় ধাক্কা খেল ভারতীয় জনতা পার্টি। এআইএডিমকে-তে যোগ দিতে একসঙ্গে বিজেপি ছাড়লেন ১৩ জন নেতা-কর্মী। গত রবিবার বিজেপির চার নেতা এআইএডিএমকে-তে যোগ দেওয়ার পর বুধবার ফের ধাক্কা খেল বিজেপি। এর আগে যে ৪ জন বিজেপি ছেড়েছিলেন, তাঁদের পদত্যাগের কারণ ছিল তারা দলের রাজ্য নেতৃত্বে বিশেষ করে রাজ্য সভাপতি কে আন্নামালাইয়ের কাজকর্মে অসন্তুষ্ট ছিলেন।

এবার চেন্নাই পশ্চিমে বিজেপির আইটি শাখার ১৩ জন নেতা-কর্মী বিজেপি ছাড়লেন, সূত্রের খবর সকলে এআইএডিমকে-তে যোগ দিতে পারেন। দলের প্রতি ক্ষোভের কারণেই তাঁরা এই সিদ্ধান্ত করা হচ্ছে। বিজেপি আইটি শাখার জেলা সভাপতি আনবরসান এক বিবৃতিতে বলেছেন, “আমি কয়েক বছর ধরে বিজেপির হয়ে কাজ করেছি। জনগণ জানে আমি কখনও কোনও পদ আশা করিনি। গত কয়েকদিন ধরে দলের অস্বাভাবিক পরিস্থিতি বিবেচনা করে আমি দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।