নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ রহস্য জনক ভাবে মৃত্যু বটতলা ফাঁড়ি থানায় কর্মরত এএসআই কমল দেবনাথের৷ ত্রিনাথ মন্দির সংলগ্ণ রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার কমল দেবনাথের মৃতদেহ৷ রক্তাক্ত অবস্থায় এএসআই কমল দেবনাথের দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ণ দেখা দিয়েছে জনমনে৷ জানা যায় এএসআই কমল দেবনাথ বটতলা ফাঁড়ি থানায় কর্মরত ছিলেন৷ ওনার বাড়ি রানীরবাজার এলাকায়৷ সোমবার বটতলা ফাঁড়ি থানায় ডিউটি শেষ করে বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন৷ পরবর্তী সময় আগরতলা শহরতলির ত্রিনাথ মন্দির সংলগ্ণ রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় এএসআই কমল দেবনাথের মৃতদেহ৷ স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে দমকল বাহিনীর কর্মীদের খবর দেয়৷ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় কমল দেবনাথকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ জিবি হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কমল দেবনাথকে মৃত বলে ঘোষণা করে দেন৷ ঘটনার খবর পেয়ে জিবি হাসপাতালে ছুটে আসেন মৃত কমল দেবনাথের পরিবারের লোকজন৷ মৃত কমল দেবনাথের পরিবারের এক সদস্য জানান ওনারা খবর পেয়েছেন কমল দেবনাথের বাইককে একটি গাড়ি ধাক্কা মেরে পালিয়ে গেছে৷ তবে কি গাড়ি কমল দেবনাথের বাইককে ধাক্কা মেরেছে তা ওনারা জানতে পারেননি৷ অপরদিকে খয়েরপুর ফাঁড়ি থানার ওসি জানান দুর্ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানিয়েছে একটি গাড়ি কমল দেবনাথের বাইককে ধাক্কা মেরে পালিয়ে গেছে৷ ঘাতক গাড়িটিকে আটক করার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ৷

পুলিশ এএসআই’র মর্মান্তিক মৃত্যু সড়ক দূর্ঘটনায়
Tags:
Releated Posts
স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…
ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ
আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ
আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…
রেগার কাজে বঞ্চনার অভিযোগে ক্ষোভ, “কাজ দিন, না হলে গুলি করে মেরে ফেলুন”—জম্পুইজলায় বৃদ্ধার আর্তি
নিজস্ব প্রতিনিধি, জম্পুইজলা, ১৭ জুন: রেগার কাজে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধা।…


















