News Flash

  • Home
  • খেলা
  • ফিরতি লীগেও স্ফুলিঙ্গের আস্ফালন বিক্রমের শতক, ব্যাকফুটে ফ্রেন্ডস
Image

ফিরতি লীগেও স্ফুলিঙ্গের আস্ফালন বিক্রমের শতক, ব্যাকফুটে ফ্রেন্ডস

ইউ. ফ্রেন্ডস:- ২৬০/৮(৫০)

স্ফুলিঙ্গ:- ২৬৪/‌৮(৪৭.১)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ মার্চ।। ফিরতি লিগে প্রথম ম্যাচ অর্থাৎ দ্বিতীয় সাক্ষাৎকারেও দুরন্ত জয়। আর পর পর বড় দুই ম্যাচে জয় পেয়ে খেতাবের দৌড়ে কার্যত কয়েক কদম এগিয়ে গেলো স্ফুলিঙ্গ ক্লাব। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্ফুলিঙ্গ ২ উইকেটে পরাজিত করে ইউনাটেড ফ্রেন্ডসকে। বিজয়ী দলের বিক্রম কুমার দাস শতরান করেন। রবিবার সকালে টসে জয়লাভ করে ইউনাটেড ফ্রেন্ডসকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানান স্ফুলিঙ্গ ক্লাবের অধিনায়ক। ইউনাটেড ফ্রেন্ডস নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬০ রান করে। ওপেনার বিশাল ঘোষ এবং মিডল অর্ডারে শুভম ঘোষ দুরন্ত খেলে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যান। বিশাল ১০৮ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৮৮ এবং শুভম ৮০ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭৪ রান করেন। এছাড়া দলনায়ক রজত দে ২৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং নবীন কুমার ১৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। স্ফুলিঙ্গের পক্ষে বিক্রম দেবনাথ (‌৩/‌৩৩) এবং মণিশঙ্কর মুড়াসিং (‌২/‌৪১) সফল বোলার। জবাবে খেলতে নেমে ১৭ বল বাকি থাকতে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় স্ফুলিঙ্গ। বিক্রম কুমার দাস শুরুটা ভালো করলেও দলকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেন অলরাউন্ডার অভিজিৎ সরকার। বিক্রম ১০১ বল খেলে ১১ টি বাউন্ডারির সাহায্যে‌‌ ১০২ , অভিজিৎ সরকার ৪০ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫১ (‌অপ:‌),শ্রীদাম পাল ৩৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে‌ ২৯ এবং শ্যাম শাকিল গণ ২৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৬ রান। ইউনাটে ফ্রেন্ডসের পক্ষে দীপক ক্ষত্রী (‌২/‌৫০) এবং প্রীয়াংশু গৌতম (‌২/‌৫০) সফল বোলার।‌‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top