News Flash

  • Home
  • প্রধান খবর
  • নাগাল্যান্ডে সরকার গঠনের তোড়জোড়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে দিল্লি এলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব এবং এনডিপিপি-প্রধান নেইফিউ
Image

নাগাল্যান্ডে সরকার গঠনের তোড়জোড়, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে দিল্লি এলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব এবং এনডিপিপি-প্রধান নেইফিউ

নয়াদিল্লি, ৫ মার্চ (হি.স.) : নাগাল্যান্ডে সরকার গঠন সংক্ৰান্ত বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করতে নয়াদিল্লি এসেছেন অসমের মুখ্যমন্ত্রী তথা নৰ্থ-ইস্ট ডেমোক্ৰ্যাটিক অ্যালায়েন্স (নেডা)-এর আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের ভাবী মুখ্যমন্ত্রী তথা ‘ন্যাশনাল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি’ (এনডিপিপি)-প্রধান নেইফিউ রিও। দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে তাঁরা রাজ্যের নতুন সরকার গঠনের রোডম্যাপ তৈরি করবেন। তাঁদের সঙ্গে রয়েছেন বিজেপির নাগাল্যান্ড প্রদেশ সভাপতি তেমজেন ইমনা আলং লংকুমের। এছাড়া আলোচনায় থাকবেন দলের কেন্দ্ৰীয় নেতা এবং উত্তর-পূর্বাঞ্চলের প্রভারী সম্বিত পাত্রা।

এখানে দলের এক শীর্ষ সূত্রের খবর, নাগাল্যান্ডে নেইফিউ রিওর মন্ত্রিসভায় উপ-মুখ্যমন্ত্রীর পদ দেওয়া হবে বিজেপির টিকিটে নির্বাচিত বিধায়ককে। মূলত এ বিষয়েই আলোচনায় বেশি গুরুত্ব দেওয়া হবে। জানা গেছে, ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করার আগে নাগাল্যান্ড বিজেপি-সভাপতি তেমজেন ইমনার উপস্থিতিতে হিমন্তবিশ্ব শর্মা এবং নেইফিউ রিওর একপ্রস্ত আলোচনা হয়েছে। তবে তাঁদের মধ্যে কী আলোচনা হয়েছে, সে সম্পর্কে কোনও তথ্য দেয়নি সূত্রটি।

তবে সূত্রটি জানিয়েছে, নাগাল্যান্ডে উপ-মুখ্যমন্রী সর দৌড়ে দুই বিধায়কের নাম চর্চায় রয়েছে। সদ্য-বিদায়ী সরকারের উপ-মুখ্যমন্ত্রী ইয়ানথুনগো (ওয়াই) প্যাটন এবং বিজেপি বিধায়ক এন জ্যাকব ঝিমোমি এই পদের দাবিদার। ইয়ানথুনগো প্যাটন ৩৭ নম্বর ত্যুই (উপজাতি তফশিলি) আসনে এবং ৪ নম্বর ঘাসপানি (উপজাতি তফশিলি) আসন থেকে নির্বাচিত হয়েছেন এন জ্যাকব ঝিমোমি। উভয়েই বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

উল্লেখ করা যেতে পারে, আগামী ৭ মার্চ মঙ্গলবার কোহিমায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির বেশ কয়েকজন কেন্দ্ৰীয় মন্ত্রী ও নেতার উপস্থিতিতে নেইফিউ রিও এবং মন্ত্রীগণ শপথ নেবেন। তাঁদের পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল লা গণেশন।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top