News Flash

  • Home
  • দেশ
  • বেলারুশে নোবেল বিজয়ীর ১০ বছরের কারাদণ্ড, দুনিয়াজুড়ে তীব্র প্রতিবাদ
Image

বেলারুশে নোবেল বিজয়ীর ১০ বছরের কারাদণ্ড, দুনিয়াজুড়ে তীব্র প্রতিবাদ

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.) : দেশকে শান্তিতে নোবেল এনে দেওয়া শীর্ষ মানবাধিকার আইনজীবী আলেস বিলিয়াতস্কিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে বেলারুশ। বিলিয়াতস্কি ও তাঁর প্রতিষ্ঠিত ভিয়াসনা মানবাধিকার কেন্দ্রের অপর দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে বিক্ষোভে অর্থায়ন ও অর্থ পাচারের অভিযোগে বেলারুশের একটি আদালত বিলিয়াতস্কিকে ১০ বছরের সাজা দিয়েছেন। ২০২২ সালে শান্তিতে নোবেল পুরস্কার জেল যাত্রার খবর ছড়িয়ে পড়তেই দুনিয়াজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ।এহেন পদক্ষেপের নিন্দ করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং রাষ্ট্রসংঘ।

বেলারুশের রাজধানী তথা বৃহত্তম শহর মিনস্কের লেনিনস্কি ডিস্ট্রিক্ট কোর্ট বিয়ালিৎস্কিকে দশ বছরের জেলের সাজা শুনিয়েছে। শুধু তাই নয়, ওই মানবাধিকার কর্মীকে ৬৫ হাজার মার্কিন ডলারের জরিমানাও করেছে আদালত। তাঁর দুই সহকর্মী ভ্যালেন্টিন স্তেফানোভিচ ও ভ্লাদিমির লাভকোভিচকেও যথাক্রমে ৯ ও ১০ বছরের জেলের সাজা দেওয়া হয়েছে। অভিযোগ, বছর ষাটের অ্যালেস বিয়ালিৎস্কি দেশের সরকার বিরোধী আন্দোলনে উস্কানি দিয়েছেন। এছা়ড়া, বিদেশ থেকে বেআইনি ভাবে টাকা সংগ্রহের অভিযোগ রয়েছে তাঁর সংস্থা ‘ভেসনা হিউম্যান রাইটস সেন্টারে’র বিরুদ্ধে।

এদিকে, ২০২২ সালের শান্তিতে নোবেলজয়ীর সাজার খবর ছড়িয়ে পড়তেই দুনিয়াজুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। এহেন পদক্ষেপের নিন্দা করেছে ইউরোপীয় ইউনিয়ন এবং রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনার ভলকার টার্ক বলেন, বিয়ালিৎস্কি ও অন্যান্য মানদবাধিকার কর্মীদের বিরুদ্ধে এই পদক্ষেপ খুবই উদ্বেগজনক। নিজের টুইটার হ্যান্ডেলে এনিয়ে টুইট করে উদ্বেগপ্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, বেলারুশে বরাবরই মানবাধিকার এবং গণতন্ত্রের পক্ষে প্রচার চালিয়ে এসেছেন বিয়ালিৎস্কি। আর এতেই দেশটির প্রেসিডেন্ট একনায়ক আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিষনজরে পড়েছেন তিনি। নিজের দেশে শক্ত হাতে বিরোধীদের বরাবর দমন করে এসেছেন আলেকজান্ডার। যাঁরা সরকারের বিরুদ্ধে কথা বলেন তাঁদের হয় জেলবন্দি করে নয়তো দেশ ছেড়ে পালাতে বাধ্য করে চুপ করিয়ে দিয়েছেন। আন্তর্জাতিক মঞ্চের প্রতিবাদ হেলায় উড়িয়ে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে মদত দিচ্ছে বেলারুশ।

Releated Posts

বিভিন্ন রাজ্যে নতুন সাংগঠনিক সম্পাদক নিয়োগ বিজেপির

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন বৃহস্পতিবার বিভিন্ন রাজ্যে জাতীয় যুগ্ম সাধারণ…

ByByNews Desk Sep 24, 2026

বিধানসভা নির্বাচন পর্যন্ত পাঞ্জাবে এসআইআর স্থগিতের দাবি কংগ্রেসের

চণ্ডীগড়, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবে আগামী ছয় মাসের মধ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। তার আগে রাজ্যে ভোটার…

ByByNews Desk Sep 24, 2026

যোধপুরের কারখানায় বিস্ফোরণ: আগুন নিয়ন্ত্রণে, আহত ১৪ দমকলকর্মীর মধ্যে ৪ জনের অবস্থা সংকটজনক

জয়পুর, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের যোধপুরের বাসনি এলাকায় হস্তশিল্পের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় রাসায়নিক ভর্তি ড্রামে বিস্ফোরণের…

ByByNews Desk Sep 24, 2026

দুর্গাপুজো-দীপাবলিতে সাশ্রয়ী দামে চিনি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার ও শিল্পমহল: ইসমা

নয়াদিল্লি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উৎসবের মরশুমে, বিশেষ করে দশেরা ও দীপাবলির সময় সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী দামে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top