নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ বিশালগড় থানাধীন পূর্ব চাম্পামুড়া এলাকার ২ নং ওয়ার্ডে দুষৃকতিকারীরা একটি রাবার বাগানে ও বাগানের মালিকের বাড়িতে অগ্ণি সংযোগ করেছে৷ গত গভীর রাতে এই অগ্ণিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়৷ আবারো রাতের আঁধারে দুষৃকতিকারীরা এক ব্যক্তির বাড়িতে এবং রাবার বাগানে আগুন লাগিয়ে দেয়৷ঘটনার বিবরণের জানা যায় কমলা সাগর বিধানসভার বিশালগড় থানাধীন পূর্ব চাম্পামুড়া এলাকার ২ নং ওয়ার্ডের বাসিন্দা গোপাল চন্দ্র দেবনাথ শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে পরিবারের সকলকে নিয়ে ঘুমিয়ে পড়েন৷ শেষ রাতে তিনটা নাগাদ গোপাল চন্দ্র দেবনাথ ঘর থেকে বের হয়ে দেখতে পায় ওনার বাড়ির পাশে রাবার বাগানে আগুন জ্বলছে৷ এই দৃশ্য দেখতে পেয়ে গোপাল চন্দ্র দেবনাথ চিৎকার শুরু করলে উনার পরিবারের অন্যান্যরা ঘর থেকে বের হয়ে তাদের রাবার বাগানে এবং তাদের গোয়াল ঘরে আগুন দেখতে পায়৷ তাদের পরিবারের সকলের চিৎকারে আশেপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে এসে গোপাল চন্দ্র দেবনাথ এর গোয়াল ঘরে এবং রাবার বাগানের আগুন নেভানোর কাজে হাত লাগায়৷ খবর দেওয়া হয় বিশালগড় অগ্ণি নির্বাপক দপ্তরে৷ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে৷ শনিবার সকালে গোপাল চন্দ্র দেবনাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্পূর্ণ ঘটনাটি তুলে ধরেন এবং তিনি জানিয়েছেন গোটা বিষয়টি লিখিত আকারে বিশালগড় থানায় জানিয়ে অভিযোগ দায়ের করেছেন৷ কিন্তু এই অগ্ণিকাণ্ডের সাথে জড়িত দুষৃকতিকারীদের কাউকেই চিহ্ণিত করতে পারেননি গোপাল চন্দ্র দেবনাথ৷ এই ঘটনার জেরে গোটা চাম্পামুড়া এলাকায় তীব্র চাঞ্চল্য আতঙ্কের সৃষ্টি হয়েছে৷৷

বিশালগড়ের পূর্ব চাম্পামুড়ায় রাবার বাগান পুড়িয়ে ফেলল দুষৃকতীরা
Tags:
Releated Posts
২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস
আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…
চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…
যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…
আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

















