News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ের পূর্ব চাম্পামুড়ায় রাবার বাগান পুড়িয়ে ফেলল দুষৃকতীরা
Image

বিশালগড়ের পূর্ব চাম্পামুড়ায় রাবার বাগান পুড়িয়ে ফেলল দুষৃকতীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ মার্চ৷৷ বিশালগড় থানাধীন পূর্ব চাম্পামুড়া এলাকার ২ নং ওয়ার্ডে দুষৃকতিকারীরা একটি রাবার বাগানে ও বাগানের মালিকের বাড়িতে অগ্ণি সংযোগ করেছে৷ গত গভীর রাতে এই অগ্ণিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়৷ আবারো রাতের আঁধারে দুষৃকতিকারীরা এক ব্যক্তির বাড়িতে এবং রাবার বাগানে আগুন লাগিয়ে দেয়৷ঘটনার বিবরণের জানা যায় কমলা সাগর বিধানসভার বিশালগড় থানাধীন পূর্ব চাম্পামুড়া এলাকার ২ নং ওয়ার্ডের বাসিন্দা গোপাল চন্দ্র দেবনাথ শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে পরিবারের সকলকে নিয়ে ঘুমিয়ে পড়েন৷ শেষ রাতে  তিনটা নাগাদ গোপাল চন্দ্র দেবনাথ ঘর থেকে বের হয়ে দেখতে পায় ওনার বাড়ির পাশে রাবার বাগানে আগুন জ্বলছে৷ এই দৃশ্য দেখতে পেয়ে গোপাল চন্দ্র দেবনাথ চিৎকার শুরু করলে উনার পরিবারের অন্যান্যরা ঘর থেকে বের হয়ে তাদের রাবার বাগানে এবং তাদের গোয়াল ঘরে আগুন দেখতে পায়৷ তাদের পরিবারের সকলের চিৎকারে আশেপাশের বাড়ি ঘরের লোকজন ছুটে এসে গোপাল চন্দ্র দেবনাথ এর গোয়াল ঘরে এবং রাবার বাগানের আগুন নেভানোর কাজে হাত লাগায়৷ খবর দেওয়া হয় বিশালগড় অগ্ণি নির্বাপক দপ্তরে৷  দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে৷ শনিবার সকালে গোপাল চন্দ্র দেবনাথ সাংবাদিকদের  মুখোমুখি হয়ে সম্পূর্ণ ঘটনাটি তুলে ধরেন এবং তিনি জানিয়েছেন গোটা বিষয়টি লিখিত আকারে বিশালগড় থানায় জানিয়ে অভিযোগ দায়ের করেছেন৷ কিন্তু এই অগ্ণিকাণ্ডের সাথে জড়িত দুষৃকতিকারীদের কাউকেই চিহ্ণিত করতে পারেননি গোপাল চন্দ্র দেবনাথ৷ এই ঘটনার জেরে গোটা চাম্পামুড়া এলাকায়  তীব্র চাঞ্চল্য  আতঙ্কের সৃষ্টি হয়েছে৷৷

Releated Posts

তিন নাবালিকা উদ্ধারের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে সরব স্থানীয়রা

ধর্মনগর, ১৯ আগস্ট: ধর্মনগর মহকুমার বাগবাসা এলাকা থেকে তিন নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByReshmi Debnath Aug 19, 2026

স্বচ্ছতার সঙ্গেই মানুষের কল্যাণে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: সমাজে প্রবীণ নাগরিকরা সত্যনিষ্ঠ অভিজ্ঞতা, ঐতিহ্য ও মূল্যবোধের জীবন্ত ধারক। তাঁদের দীর্ঘ জীবনের…

ByByReshmi Debnath Aug 19, 2026

রাস্তার অভাবে রোগী কাঁধে করে বহনের অভিযোগ, মন্ত্রীর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে প্রতিনিধি দল

জোলাইবাড়ি, ১৯ আগস্ট: দুর্গম এলাকায় দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের শ্রীকান্তবাড়ি এডিসি…

ByByReshmi Debnath Aug 19, 2026

বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর যুবক নিখোঁজ, চারদিনেও মেলেনি সন্ধান

কমলপুর, ১৯ আগস্ট: বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর চারদিন ধরে নিখোঁজ এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগে রয়েছে…

ByByReshmi Debnath Aug 19, 2026
Scroll to Top