News Flash

  • Home
  • খেলা
  • ১৩২ রানে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড
Image

১৩২ রানে বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

ঢাকা, ৩ মার্চ (হি.স.) : সাত বছর আগের পুনরাবৃত্তি হলো না। শুক্রবার দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ১৩২ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই একদিনের সিরিজ জিতে নিলেন জস বাটলাররা। ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন ইংলিশ ওপেনার জেসন রায়। আর বল হাতে আগুন ঝরালেন সাম কুরান।

মীরপুর স্টেডিয়ামে এদিন টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান টাইগার অধিনায়ক তামিম ইকবাল। শুরুতেই ধাক্কা খায় সফরকারী দল। ১৫ বলে ৭ রান করা ফিল সল্টকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু আনেন তাসকিন আমেদ। এর পরে ডেভিড মালানকে জুটি গড়ে দলের বিপদ সামাল দেন জেসন রয়। আগের ম্যাচের নায়ক মালানকে (১১) দ্রুত ফিরিয়ে দেন মিরাজ। ২১তম ওভারে জেমস ভিন্সকে সাজঘরের পথ দেখান তাইজুল। অধিনায়ক জস বাটলাসর ও জেসন রয় জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। ১০৪ বলে ক্যারিয়ারের ১২ তম শতরান পূর্ণ করেন রয়। শেষ পর্যন্ত ৩৬তম ওভারে সাকিবের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ইংলিশ ওপেনার (১২৪ বলে ১৩২ রান)। ৬৪ বলে ৭৬ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে রানের পাহাড়ে পৌঁছে দেন অধিনায়ক জস বাটলার। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩২৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সমস্যায় পড়ে টাইগাররা। প্রথম ওভারের চতুর্থ বলে সাম কুরানের শিকার হন লিটন দাস। শূন্য রানে ফেরেন। পরের বলে আউট হন আগের ম্যাচে বড় রান করা নাজমুল হাসান শান্ত। মুশফিকুর রহিমও জ্বলে উঠতে ব্যর্থ হন।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top