News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সন্ত্রাসে উত্তপ্ত চড়িলাম বিধানসভার আড়ালিয়া গ্রাম
Image

সন্ত্রাসে উত্তপ্ত চড়িলাম বিধানসভার আড়ালিয়া গ্রাম

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ মার্চ৷৷ নির্বাচনোত্তর সন্ত্রাসে উত্তপ্ত চড়িলাম বিধানসভার আড়ালিয়া এলাকা৷ একাধিক বিজেপি সমর্থকদের বাড়িতে ব্যপক হামলা সংগঠিত হয়েছে৷ একাধিক বিজেপি পরিবারের লোকজন ঘরছাড়া৷  ২রা মার্চ ফল প্রকাশের পর থেকে রাজনৈতিক পারদে জ্বলছে বিদায়ী উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মনের নির্বাচনি এলাকা চড়িলাম৷ সন্ধ্যার পর থেকে গোটা বিধানসভা এলাকায় শুরু হয় হামলা হুজ্জতির ঘটনা৷ শুক্রবার সকালেও একই অবস্থা বিরাজমান৷ বিশেষ করে চড়িলাম আড়ালিয়া উত্তরমুড়া এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে৷ অভিযোগ স্থানীয় কংগ্রেস এবং সিপিএম কর্মীরা এলাকার বিজেপি কর্মীদের উপর অনবরত আক্রমন জারি রেখেছে৷ এতে বাড়ি ঘর ছেড়ে এলাকার জঙ্গলে আশ্রয় নিয়েছে বিজেপি কর্মীরা৷ চড়িলামের মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ প্রশাসনের সহায়তা নিয়ে এলাকায় আটকে থাকা বিজেপি কর্মীদের উদ্ধার করে মন্ডল অফিসে নিয়ে আসেন ৷ কংগ্রেস-সিপিএম এর হামলা থেকে রেহাই পাচ্ছে না সুকল পড়ুয়া ছাত্র-ছাত্রী থেকে শুরু করে শিশু ও মহিলারাও৷ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে ভাতের হাড়ি, আসবাবপত্র, যানবাহন সহ সব কিছুই৷ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন চড়িলাম মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ৷ তিনি বলেন, সিপিএম কংগ্রেস এর কর্মীরা নিজেদের পরাজয়কে মেনে নিতে পারছে না৷ মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে৷ এর জের ধরে তারা শাসক দলের উপর ক্রমাগত আক্রমন চালাচ্ছে৷ মন্ডল সভাপতি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে বলেন এলাকা থেকে বিজেপি কর্মীদের উদ্ধার করে আনতে যেন প্রশাসন সক্রিয় ভূমিকা গ্রহন করে৷ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই উভয় দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যপক উত্তেজনা বিরাজ করছে৷ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় বিপুল পরিমান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে৷
নির্বাচনের ফলাফল ঘোষণার আগে প্রশাসনের পক্ষ থেকে প্রতি বুথে বুথে শান্তি বৈঠক করা হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো হয়ে গেছে৷ বৃহস্পতিবার চড়িলাম বিধানসভার ফলাফল ঘোষণার পর থেকেই চড়িলাম আড়ালিয়া পঞ্চায়েতের অধীন উত্তরমুড়া, খামারবাড়ি, রাজীব কলোনি এলাকায় সন্ত্রাস চালায় একদল দুষৃকতকারী৷আড়ালিয়া উত্তরমুড়া , খামারবাড়ি, রাজীব কলোনি এলাকার কয়েকটা পরিবার এই তান্ডব লীলা চালিয়েছেন৷ এলাকায় বিজেপির দলীয় কার্যালয় ভাংচুর থেকে শুরু করে বিজেপি কর্মীদের বাড়িঘর ভাঙচুর করে৷ এমন নারকীয় তান্ডব ছাড়া হয়নি মহিলা থেকে শুরু করে শিশু সন্তান দের৷এই এলাকার ৭০-৮০ পরিবারের দেড়শো লোক প্রাণ রক্ষার্থে ঘরবাড়ি ছাড়া৷ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত কার্যকর্তাদের বাড়িতে তান্ডব লীলা চালিয়েছেন,বাদ যায়নি কর্মীদের বসত ঘর, রান্না ঘর, ভাতের হাঁড়ি, আসবাবপত্র, যানবাহন পর্যন্ত৷ শতাধিক কার্যকর্তা বাড়ি ঘর ছাড়া হয়ে বর্তমানে চড়িলাম বাজারে আশ্রয় নিয়েছেন৷ দুষৃকতকারী দের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করা হয়েছে৷চড়িলামের মন্ডল সভাপতি রাজকুমার দেবনাথ জানান প্রাশাসন ও নির্বাচন কমিশনের কাছে দ্বারস্থ হয়েছেন এখন দেখার প্রশাসন দুষৃকতকারীদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে৷ ঘরবাড়ি ছাড়া অসহায় কর্মীদের জীবিকা নির্বাহ সহ তাদের নির্ভয়ে জীবন যাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে৷ তিনি আরো জানান এভাবে সন্ত্রাস চালিয়ে বিজেপি পার্টিকে স্তব্ধ করা যাবে না৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top