News Flash

Image

দোকান পুড়িয়ে দিল দুষৃকতিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের বাগবাসা বিধান  সভা এলাকার পূর্ব হুরুয়াতে ৩৫ বছর যাবত চলতে থাকা ধানু সিংহের দোকান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা৷ শুক্রবার ভোররাতে ৫৫ বাগবাসা বিধানসভা এলাকার পূর্ব হুরুয়াতে মহাদেব ঢিপির পাশে ধানুসিংহের দোকান কে বা কারা পুড়িয়ে ধবংস করে দিল৷ উল্লেখ্য প্রায় ৩৫ বছর যাবৎ এই দোকান চলছে৷ ধানু সিং বাগবাসা বিধানসভা কেন্দ্রের তিপরা মথা দলের প্রার্থী কল্পনা সিনহার কাউন্টিং এজেন্ট ছিলেন৷ তবে এই ঘটনার জন্য এলাকাবাসীরা সরাসরি বিজেপিকে দায়ী না করে বলছেন কমিউনিস্টরা এ কাজ করে এলাকার মধ্যে যে শান্তি সম্প্রীতি বজায় রয়েছে তা নষ্ট করার চেষ্টা চালাচ্ছে৷ তবে এই ধরনের অপপ্রয়াস করে ভেদাভেদ সৃষ্টি করতে গ্রামবাসীরা দেবে না বলে জানান  এলাকাবাসী৷ যেকোনো ধরনের সন্ত্রাস প্রতিহত করতে পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় জনগণের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top