News Flash

  • Home
  • দেশ
  • “লোকায়ুক্ত স্বাধীন, অপরাধীদের অবশ্যই শাস্তি পেতে হবে,” লোকায়ুক্ত পুলিশের অভিযানে মুখ্যমন্ত্রী বোমাই
Image

“লোকায়ুক্ত স্বাধীন, অপরাধীদের অবশ্যই শাস্তি পেতে হবে,” লোকায়ুক্ত পুলিশের অভিযানে মুখ্যমন্ত্রী বোমাই

বেঙ্গালুরু, ৩ মার্চ (হি.স.) : কর্নাটকের চান্নাগিরির বিজেপি বিধায়ক মাদল বীরুপাক্ষাপ্পার ছেলে প্রশান্ত মাদলের বাড়িতে লোকায়ুক্তের দুর্নীতি দমন শাখার অভিযানের প্রতিক্রিয়া জানিয়ে শুক্রবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই বলেন, লোকায়ুক্ত স্বাধীন এবং এক্ষেত্রে অবাধ ও সুষ্ঠু তদন্ত হোক।

মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই জানিয়েছেন, “লোকায়ুক্তকে পুনরায় চালু করার পিছনে কারণ হল রাজ্যে দুর্নীতি দমন করা। কংগ্রেস শাসনকালে এমন অনেক মামলা পাওয়া গিয়েছিল কিন্তু পরে তা বন্ধ করে দেওয়া হয়েছিল। দুর্নীতি দমন শাখা লোকায়ুক্ত স্বাধীন এবং অবাধ ও সুষ্ঠু তদন্ত হতে দেয়। যারা দোষী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” “আমাদের উদ্দেশ্য হল অপরাধীদের শাস্তি দেওয়া, সমস্ত বিবরণ লোকায়ুক্তের কাছে আছে, কার টাকা ছিল, কোথা থেকে এসেছে, সবকিছু বেরিয়ে আসতে হবে” বলেও তিনি যোগ করেন।

তিনি আরও বলেন, “কংগ্রেস শাসনামল দুর্নীতি দমন ব্যুরো (এসিবি) অনেক দুর্নীতির মামলা এবং তদন্ত বন্ধ করে দিয়েছিল। সবকিছুর তদন্ত হোক এবং সত্য বেরিয়ে আসুক, আমরা সেই সব মামলার তদন্ত করব।” এর আগে শুক্রবার সকালে লোকায়ুক্তের দুর্নীতি দমন শাখা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধায়ক মাদল বিরুপাক্ষপ্পার ছেলে প্রশান্ত মাদলের বাড়িতে অভিযান চালিয়ে ৬ কোটি টাকা নগদ উদ্ধার করে। বৃহস্পতিবার কর্ণাটকের লোকায়ুক্ত আধিকারিকরা ৪০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় বিরূপাক্ষপ্পার ছেলেকে ধরে ফেলেন।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top