News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • আপডেট : ত্রিপুরায় বিজেপি জোট ৪টি আসনে জয়ী, ২৯টি আসনে এগিয়ে
Image

আপডেট : ত্রিপুরায় বিজেপি জোট ৪টি আসনে জয়ী, ২৯টি আসনে এগিয়ে

আগরতলা, ২ মার্চ (হি. স.) : ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বিজেপি জোট ৪টি আসনে এখন পর্যন্ত জয়ী হয়েছে এবং আরও ২৯টি আসনে এগিয়ে রয়েছে। সবমিলিয়ে ত্রিপুরায় বিজেপি সরকার গড়তে চলেছে, শুধুই সময়ের অপেক্ষা মাত্র। 

এদিকে, তিপরা মথা ১২টি এবং বামফ্রন্ট ১১ ও কংগ্রেস ৪ টি আসনে এগিয়ে রয়েছে। হেভিওয়েট প্রার্থীর মধ্যে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা এবং কংগ্রেসের সুদীপ রায় বর্মণ এগিয়ে রয়েছে। কিন্তু, বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বনমালিপুর আসনে পিছিয়ে রয়েছেন।   

জোলাইবাড়ি কেন্দ্রে আইপিএফটি প্রার্থী শুক্লা চরণ নোয়াতিয়া ৩৭৫ ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। এদিকে, মোহনপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী রতন লাল নাথ ৭৩৮৫ ভোট, অমরপুর কেন্দ্রে রঞ্জিত দাস ৪৫৯৪ এবং কমলাসাগর কেন্দ্রে অন্তরা সরকার দেব ১৭৪৪ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেছেন। 

Releated Posts

গোটা রাজ্যে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

আগরতলা, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশে শ্রমজীবী মানুষের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

শাললবাগানে বিএসএফ সদর দপ্তরে ‘সিসির বাটিকা’ উদ্বোধন, শহিদকে শ্রদ্ধা

আগরতলা, ১ মে: দেশের সেবায় আত্মোৎসর্গকারী এক বীর সেনানীর স্মৃতির উদ্দেশ্যে ত্রিপুরার শালবাগানে বিএসএফ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার্সে উদ্বোধন করা…

ByByTaniya Chakraborty May 1, 2026

প্রধানমন্ত্রীর নামে অপপ্রচারের অভিযোগে বাইখোড়া থানায় মামলা দায়ের

আগরতলা, ১ মে: প্রধানমন্ত্রীর নামে অপপ্রচার চালানোর অভিযোগে বাইখোড়া থানায় লিখিত মামলা দায়ের করল ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপি।…

ByByTaniya Chakraborty May 1, 2026

কৈলাসহরে পানীয়জলের তীব্র সংকট, ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী

কৈলাসহর, ১ মে: দীর্ঘ পনেরো থেকে কুড়ি বছর ধরে পানীয়জলের চরম সংকটে ভুগছে কৈলাসহরের গৌরনগর ব্লকের অন্তর্গত গোলধারপুর…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top