News Flash

  • Home
  • দিনের খবর
  • সহকারী সেনাপ্রধানের দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল সুচিন্দ্র কুমার
Image

সহকারী সেনাপ্রধানের দায়িত্ব নিলেন লেফটেন্যান্ট জেনারেল সুচিন্দ্র কুমার

নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.) : লেফটেন্যান্ট জেনারেল এমভি সুচিন্দ্র কুমার বুধবার সেনাবাহিনীর ভাইস চিফ হিসেবে দায়িত্ব নিয়েছেন। তিনি বর্তমান ভাইস চিফ লেফটেন্যান্ট জেনারেল বিএস রাজুর কাছ থেকে দায়িত্ব তুলে নিয়েছেন, যিনি আজ জয়পুর-ভিত্তিক সপ্ত শক্তি কমান্ডের দায়িত্ব গ্রহণ করেছেন। লেফটেন্যান্ট জেনারেল এমভি সুচিন্দ্র কুমার এখন পর্যন্ত সেনা সদর দফতরে ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ (স্ট্র্যাটেজি) পদে অধিষ্ঠিত ছিলেন। দায়িত্ব নেওয়ার আগে তিনি জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ পরিদর্শন করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর সাউথ ব্লকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

সৈনিক স্কুল বিজাপুর এবং ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র লেফটেন্যান্ট জেনারেল ১৯৮৫ সালে ১ম আসাম রেজিমেন্টে কমিশন লাভ করেন। তিনি ৫৯ রাষ্ট্রীয় রাইফেলস ব্যাটালিয়ন পদাতিক ব্রিগেড এবং নিয়ন্ত্রণ রেখায় একটি পদাতিক ডিভিশন এবং উত্তর কমান্ডে অত্যন্ত সক্রিয় হোয়াইট নাইট কর্পস-এর নেতৃত্ব দিয়েছেন।

Releated Posts

আন্তর্জাতিক যোগ দিবসে পাঞ্জাবে বিজেপি সভাপতি নীতিন নবীন, ১২ হাজার মানুষের অংশগ্রহণে বিশেষ কর্মসূচি

চণ্ডীগড়, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পাঞ্জাবের ফাগওয়ারায় আয়োজিত এক বৃহৎ যোগ অনুষ্ঠানে অংশ নিলেন…

ByByNews Desk Jun 21, 2026

আহমেদাবাদে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, অমিত শাহের সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন গুজরাটের উপমুখ্যমন্ত্রী

আহমেদাবাদ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার আহমেদাবাদের প্রহ্লাদনগর গার্ডেনে আয়োজিত এক গণ-যোগাভ্যাস কর্মসূচিতে কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 21, 2026

তেলঙ্গানায় চলন্ত বৈদ্যুতিক বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৪১ যাত্রী

হায়দরাবাদ, ২১ জুন (আইএএনএস): তেলঙ্গানার করিমনগর জেলায় একটি বৈদ্যুতিক বাসে আগুন লেগে যাওয়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে কেন্দ্রীয় মন্ত্রীদের বার্তা: যোগ বিশ্বকে যুক্ত করে, বছরে ৩৬৫ দিন অভ্যাস করুন

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস) : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার একাধিক কেন্দ্রীয় মন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top