News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • কাছাড়ের জিরিঘাটে চার টন বার্মিজ সুপারি বোঝাই দুটি ট্রিপার বাজেয়াপ্ত, আটক দুই
Image

কাছাড়ের জিরিঘাটে চার টন বার্মিজ সুপারি বোঝাই দুটি ট্রিপার বাজেয়াপ্ত, আটক দুই

জিরিঘাট (অসম), ১ মার্চ (হি.স.) : অবৈধ বার্মিজ সুপারি সরবরাহের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে কাছাড় পুলিশের ।

গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে কাছাড় পুলিশ জেলার জিড়িঘাট থেকে দুটি ট্রিপার গাড়ি সহ বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে। আজ বুধবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো।

পুলিশ সুপার জানান, ট্রিপার গাড়ি দুটি মণিপুর থেকে ব্রামিজ সুপারি নিয়ে জিরিঘাট হয়ে কাছাড় জেলায় প্রবেশ করার সময় তালাশি অভিযানে ৪০ বস্তায় ৪ (চার) টন বার্মিজ সুপারি বাজেয়প্ত করতে সক্ষম হয়েছে পুলিশ। এর সঙ্গে আটক করা হয়েছে দুই গাড়ি চালক কালাইন জালালপুর এলাকার জনৈক নাসির উদ্দিন, কালাইন দ্বিতীয় খণ্ডের জাহির উদ্দিন লস্করকে।

তিনি জানান, আটককৃত দুজনকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। ধৃত দুই ব্যক্তির মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করে তাদের কল লিস্ট খতিয়ে দেখা হচ্ছে। বার্মিজ সুপারি পাচারের সঙ্গে কাছাড়ের কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। সুপারি পাচারের ফরয়ার্ড এবং বেকওয়ার্ড লিংকও দেখা হচ্ছে, জানান পুলিশ সুপার মাহাতো।

Releated Posts

বন্যাকবলিত অসমে দ্রুত স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ পরিষেবা, জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): বন্যায় ক্ষতিগ্রস্ত অসমের শিবসাগর জেলায় দ্রুতগতিতে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজ চলছে বলে জানিয়েছেন…

ByByNews Desk Aug 3, 2026

অসমে বন্যাদুর্গত পরিবারগুলির অ্যাকাউন্টে ১৬০ কোটি টাকা পাঠানো হয়েছে: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বড় আর্থিক সহায়তার ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 3, 2026

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top