News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুরে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্ণিকান্ডে পুড়ল বসত ঘর
Image

উদয়পুরে গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে অগ্ণিকান্ডে পুড়ল বসত ঘর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ উদয়পুর ধজনগর গোয়ালগাঁও এলাকায় মঙ্গলবার রাতে গ্যাস সিলেন্ডার ফেটে ভয়াবহ অগ্ণিকাণ্ড৷ এই অগ্ণিকান্ডের ঘটনায় দুইটি ঘর ও দুটি খড়ের পুঞ্জি আগুনে পুড়ে যায়৷ ঘটনার খবর পেয়ে ছুটে অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা৷ দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে৷ বাড়ি মালিকের নাম গৌরাঙ্গ ভৌমিক৷ তবে এদিন নিতাই দেবনাথের ঘড়ে এই অগ্ণিকান্ডের ঘটনা ঘটে৷ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরনের দরুন আগুন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে৷ এই ঘটনায় গৌরাঙ্গ ভৌমিকের ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়৷ অগ্ণিকান্ডের জেরে প্রায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দমকল কর্মী৷ রান্না ঘড় থেকে এই অগ্ণিকান্ডের সূত্রপাত বলে জানান তিনি৷ নিতাই দেবনাথের একটি ঘড় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়৷ ঘড়ে থাকা সমস্ত আসবাব পত্র ও প্রয়োজনীয় নথী আগুনে নষ্ট হয় বলে জানান গৃহিণী৷ গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকায়৷

Releated Posts

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

সোনামুড়ায় যৌথ বাহিনীর বড়সড় মাদকবিরোধী অভিযান, ধ্বংস ৭ লক্ষ গাঁজার চারা; বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা

আগরতলা, ৩ আগস্ট: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় যৌথ বাহিনীর পরিচালিত এক বৃহৎ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজার চারা,…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top