News Flash

  • Home
  • খেলা
  • আইসিসি টেস্ট ক্রমতালিকার শীর্ষে অশ্বিন, লাগাতার ব্যর্থতার জেরে অবনতি রোহিত-কোহলির
Image

আইসিসি টেস্ট ক্রমতালিকার শীর্ষে অশ্বিন, লাগাতার ব্যর্থতার জেরে অবনতি রোহিত-কোহলির

মুম্বই, ১ মার্চ (হি.স.) : চলতি বর্ডার-গাভাসকর সিরিজে দুরন্ত ছন্দে থাকার পুরস্কার। জেমস অ্যান্ডারসনকে টপকে গিয়ে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে বোলারদের শীর্ষস্থান দখল করলেন রবিচন্দ্রন অশ্বিন। তবে রানের খরা কাটাতে ব্যর্থ ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি। যার জেরে ক্রমতালিকায় অবনতি ঘটল তাঁদের।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লিতে দ্বিতীয় টেস্টে ছ’উইকেট তুলে নিয়েছিলেন অশ্বিন। আর অন্যদিকে নিউজিল্যান্ডের কাছে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাস্ত হয়েছে ইংল্যান্ড। তারপরই ব়্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গা হারালেন অ্যান্ডারসন। শেষবার ২০১৫ সালে শীর্ষস্থানে পৌঁছেছিলেন অশ্বিন। এদিকে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও পাক পেসার শাহিন আফ্রিদিকে পিছনে ফেলে ক্রমতালিকার চার নম্বরে উঠে এলেন জশপ্রীত বুমরাহ। দিল্লি টেস্টে ১০ উইকেট তুলে নিয়ে বোলারদের তালিকায় আট নম্বর স্থানটি দখল করেছেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। অলরাউন্ডারদের তালিকাতেও এক ও দু’নম্বরে যথাক্রমে জাদেজা ও অশ্বিন।

আইসিসি র‌্যাঙ্কিংয়ে ভারতীয় বোলাররা বাজিমাত করলেও সময়টা ভাল যাচ্ছে না ভারতীয় টপ অর্ডার ব্যাটারদের। রোহিত, কোহলিদের মতো তারকারা বারবার ব্যর্থ। দিল্লি থেকে নাগপুর, সর্বত্রই ব্যাটে-বলে বাজিমাত করেছেন বোলার ও অলরাউন্ডাররাই। ইন্দোর টেস্টের প্রথম ইনিংসেও বদলায়নি হালটা। মাত্র ১২ রানেই দায়িত্বজ্ঞানহীনের মতো স্টাম্প আউট হন তিনি। আর রানের খরা কাটাতে না পারার জেরেই এবার দু’ধাপ নেমে ৯ নম্বরে চলে গেলেন ভারত অধিনায়ক।

Releated Posts

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026

সিডব্লিউজি ২০২৬: গ্লাসগোতে প্রথম দিনেই লন বোলসে ভারতের অভিযান, রাতে উদ্বোধনী অনুষ্ঠান

গ্লাসগো, ২২ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কমনওয়েলথ গেমস ২০২৬। ৭৪টি দেশ ও অঞ্চলের প্রায়…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top