News Flash

  • Home
  • খেলা
  • সাব্রুমে আন্তঃ স্কুল ক্রিকেট সম্পন্ন মনুঘাট চ্যাম্পিয়ন, গুয়াচাঁদ রানার্স
Image

সাব্রুমে আন্তঃ স্কুল ক্রিকেট সম্পন্ন মনুঘাট চ্যাম্পিয়ন, গুয়াচাঁদ রানার্স

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ।। ইস্ট মনুঘাট যেন কালো ঘোড়া। চতুর্থ শীর্ষে থেকে লীগ শেষ করলেও খেতাব জয়ের শেষ হাসিটা হেসেছে ইস্ট মনুঘাট ইংলিশ মিডিয়াম স্কুল। সাব্রুমে আয়োজিত অনূর্ধ্ব ১৭ আন্তঃ স্কুল ক্রিকেটে ইস্ট মনুঘাট ইংলিশ মিডিয়াম হাই স্কুল চ্যাম্পিয়ন খেতাব পেয়েছে। ফাইনাল ম্যাচে আজ, বুধবার গুয়াচাঁদ হাই স্কুলকে চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়েছে। সাব্রুমে অনূর্ধ্ব ১৭ আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট আজ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে। উদ্যোক্তা সাব্রুম ক্রিকেট এসোসিয়েশন। খেলা ছিল সাব্রুম স্কুল মাঠেই। ৩৫ ওভারের সীমিত ম্যাচ। ম্যাচ শুরুতে টস দিতে গুয়াচাঁদ হাই স্কুল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। তবে ২৩.২ ব্যবহার খেলে সব কটি উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করতে সক্ষম হয়। রাজীব দেবনাথ এর ৩২ রান দলের পক্ষে সর্বাধিক ছিল। এছাড়া, গৌরব নমঃ এবং আদিত্য দেবনাথ দুজনেই ১০ করে রান পায়। অতিরিক্ত খাতে ৩৬ রান না পেলে তাদের শতরান অতিক্রম হতো না। ইস্ট মনুঘাট স্কুলের প্রসেনজিৎ দেবনাথ তিনটি এবং প্রণব দেবনাথ, পার্থ দেবনাথ ও প্রিয়তম রায় দুটি করে উইকেট পেয়েছে। আকাশ নাথ পেয়েছে একটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ইস্ট মনুঘাট স্কুলের অধিনায়ক আকাশের অনবদ্য ব্যাটিং দলকে জয় এনে দেয়। আকাশ ৩১ টি বল খেলে চারটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৪০ রান সংগ্রহ করে দলের জয় সহজ করে দেয় এবং প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া, দীপক ত্রিপুরার অপরাজিত ২৭ রান ও রাজেশ ভৌমিকের ১৫ রান উল্লেখ করার মতো। গুয়াচাঁদ স্কুলের রাজীব দেবনাথ, আকাশ দেবনাথ ও চন্দন দেবনাথ দুটি করে উইকেট পেয়েছিল।

Releated Posts

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top