News Flash

  • Home
  • খেলা
  • আমবাসায় ক্রিকেট : সংহতিকে হারিয়ে বি.কে নগর স্পোর্টস শীর্ষে
Image

আমবাসায় ক্রিকেট : সংহতিকে হারিয়ে বি.কে নগর স্পোর্টস শীর্ষে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ।। দুর্দান্ত জয় বি.কে নগর স্পোর্টসের। মাঝে এক ম্যাচ হারলেও তিন ম্যাচে জয়ী হওয়ার সুবাদে বি.কে নগর স্পোর্টস বাকি চার দলকে ছাপিয়ে লীগ তালিকায় শীর্ষে উঠে এসেছে। খেলা ছিল আমবাসা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৫ লীগ ক্রিকেট টুর্নামেন্ট। দশমীঘাট গ্রাউন্ডে ম্যাচ, বি.কে নগর স্পোর্টস ও সংহতি সামাজিক সংস্থার মধ্যে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে বি.কে নগর স্পোর্টস প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়। ৪৫ ওভারের ম্যাচে বি.কে নগর ৩১.২ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১২২ রান সংগ্রহ করে‌। দলের পক্ষে অভিষেক দাসের ২৫ রান এবং রাজবীর সিং এর ১৩ রান উল্লেখযোগ্য। অতিরিক্ত খাতে প্রাপ্ত ২৩ রান তাদের অনেকটা কাজে এসেছে। সংহতি সামাজিক সংস্থার পার্থ শর্মা ১১ রানে চারটি উইকেট পেয়েছে। এছাড়া, সম্রাট পাল দুটি এবং অভিজিৎ মোদক, আকাশ দাস ও ম্যাসেঞ্জয় ত্রিপুরা একটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সংহতি সামাজিক সংস্থার পার্থ শর্মা ও আকাশ দাস ছাড়া বাকি প্রত্যেকেই ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। ১৯.৫ ওভার খেলে ৯৩ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। পার্থ সর্বাধিক ২৫ রান এবং আকাশ ১৬ রান সংগ্রহ করেছিল। বি.কে নগর স্পোর্টসের প্রসেনজিৎ চক্রবর্তী ৬ রানে এবং দীপঙ্কর দেবনাথ ১৪ রানে তিনটি করে উইকেট পেয়েছে। এছাড়া উত্তম দেবনাথ ও সুজয় দাস পেয়েছে একটি করে উইকেট। বিজয়ী দলের অলরাউন্ডার দীপঙ্কর দেবনাথ পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি

মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top