News Flash

  • Home
  • খেলা
  • ব্যাটে বলে দুর্দান্ত নিরূপণ জেসিসি-কে হারিয়ে সংহতি জয়ী
Image

ব্যাটে বলে দুর্দান্ত নিরূপণ জেসিসি-কে হারিয়ে সংহতি জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ।। প্রথম লীগের শেষ ম্যাচে জয় পেয়েছে সংহতি। জয়নগর ক্রিকেট ক্লাবকে এক উইকেটে হারিয়ে রুদ্ধশ্বাস জয় হলেও সুপার ডিভিশনে সুরক্ষিত জোনে থাকতে হলে এই জয় সংহতির পক্ষে যথেষ্ট গুরুত্বপূর্ণ। খেলা হয়েছে মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে জয়নগর ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ৫০ ওভারের ম্যাচে ৩৯.৪ ওভার খেলে জেসিসি সব কটি উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে তুষার সাহার ৫৪ রান সর্বাধিক ছিল। এছাড়া, ওপেনার দিপজয় দেবের ৩৭ রান এবং রোহিত ঘোষের ২৮ রান উল্লেখ করার মতো। তুষার ৪১ বল খেলে পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৪ রান পেয়েছিল। সংহতির অমিত আলী ৩৯ রানে চারটি এবং স্বরাব সাহানি ৩৬ রানে তিনটি উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে সংহতি ৩৭.৩ ওভার খেলে নয় উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। নিরুপম সেন চৌধুরী ৭৪ রান সংগ্রহ করে অধিনায়কোচিত দায়িত্ব পালন করলেও শেষ দিকে সঞ্জয় মজুমদার অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। নিরুপম ৯৪ বল খেলে আটটি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৭৪ রান সংগ্রহ করে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পেয়েছে। সঞ্জয় মজুমদার ৪৮ বল খেলে চারটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি মেরে ৪১ রানে অপরাজিত থেকে শাহরুখ হোসেনকে সঙ্গী করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছায়। জয়নগর ক্রিকেট ক্লাবের প্রিন্স মৌর্য ১৭ রানে চারটি, তুষার সাহা ও অমরেশ দাস দুটি করে এবং বিশাল গৌর ঠাকুর একটি উইকেট পেয়েছিল।

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top