News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • বিধানসভা নির্বাচনের গণনা : আইন শৃঙ্খলা বজায় রাখতে সদর মহকুমায় ফ্ল্যাগ মার্চ আরক্ষা বাহিনীর
Image

বিধানসভা নির্বাচনের গণনা : আইন শৃঙ্খলা বজায় রাখতে সদর মহকুমায় ফ্ল্যাগ মার্চ আরক্ষা বাহিনীর

আগরতলা, ১ মার্চ (হি.স.): ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভা নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে আগামীকাল ২ মার্চ আরক্ষা বাহিনী সদরে আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং মানুষের মধ্যে সাহস জাগানোর উদ্দেশ্যে ফ্ল্যাগ মার্চ করেছে।

এদিন অজয় কুমার দাস জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ৬ টা থেকে ৩ মার্চ সকাল ৬টা পর্যন্ত সদর মহকুমা একলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সদর মহকুমা শাসক থেকে মাইকিং করে সাধারণ মানুষকে অবগত করা হচ্ছে বলেন তিনি। তাঁর দাবি, ১৪টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে আগরতলা উমাকান্ত একাডেমিতে। ভোট গণনার দিন আইন শৃঙ্খলা বজায় রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

সাথে তিনি আরও জানিয়েছেন, ভোট গনণার দিন কোনো রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ কিংবা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য পৃথক পৃথক জায়গায় অবস্থান করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানিয়েছেন, ভোট গণনার দিন গোটা সদরে কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীদের টহলধারী করবে। সারাদিন কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীরা তাঁদের কাজ করবে।

রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের কাছে তিনি আবেদন করেছেন সদর মহকুমায় কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত না করার জন্য। অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করলে অতিসত্তর তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে প্রশাসন বলে দাবি করেন অজয় কুমার দাস।

Releated Posts

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

রামচন্দ্রঘাটে ৯টি সরকারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: ত্রিপুরার রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় শিক্ষা ব্যবস্থায় তীব্র প্রশাসনিক সংকটের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top