News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শান্তি দৌত্য ব্যর্থ করে  বামগ্রেস হামলায় আহত বিজেপি সমর্থক : তছনছ বাড়িঘর : গ্রেফতার তিন : উত্তেজনা চরমে 
Image

শান্তি দৌত্য ব্যর্থ করে  বামগ্রেস হামলায় আহত বিজেপি সমর্থক : তছনছ বাড়িঘর : গ্রেফতার তিন : উত্তেজনা চরমে 

শান্তি আহবান প্রত্যাখ্যান, বামগ্রেস সমর্থিত দুষ্কৃতিদের হামলায় বিজেপি সমর্থকের পরিবার আক্রান্ত, প্রতিবেশী সহ আহত তিন, গ্রেফতার ৩, কমলপুরে উত্তেজনা চরমে

আমবাসা (ত্রিপুরা ), ১ মার্চ(হি. স.) : বিধানসভা নির্বাচনের গণনার আগেই আবারও সন্ত্রাসে আতঙ্ক ছড়িয়েছে কমলপুরে। ধলাই জেলায় কমলপুর মহকুমায় দশমীঘাট এলাকায় বামফ্রন্ট ও কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতিদের সম্মিলিত হামলায় আহত হয়েছে বিজেপি সমর্থক এক পরিবারের দুইজন সহ আরো একজন। ওই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে। তাতে, উত্তেজনা চরমে পৌছেছে।  

প্রসঙ্গত, নির্বাচন কমিশন এবং আরক্ষা প্রশাসনের সমস্ত চেষ্টাকে একপ্রকার চ্যালেঞ্জ জানিয়ে দুষ্কৃতি হামলায় আহত হয়েছেন তিন জন। মঙ্গলবার আনুমানিক মধ্যরাতে এই ঘটনা ঘটেছে কমলপুর শহরের দশমীঘাট এলাকায়। রাতেই পুলিশ তৎপরতার সঙ্গে গ্রেফতার করেছে হামলার ঘটনায় জড়িত তিন জনকে। বুধবার তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার আনুমানিক মধ্যরাতে দশমীঘাট এলাকার বিজেপি সমর্থক অজয় দাসের বাড়িতে হামলা চালিয়েছে বামফ্রন্ট ও কংগ্রেসের সমর্থক দুষ্কৃতিদের পনেরো জনের একটি দল।  ভারী অস্ত্রশস্ত্র সহ বাড়িঘর তছনছ করে দেয় তার। হামলা প্রতিরোধে এগিয়ে এলে বাড়ির দুই মহিলা সদস্য গীতা দাস(৫৫ ) এবং তাঁর পুত্রবধূ রিঙ্কি দেব দাস(২৮ )কে গুরুতর জখম করেছে দুষ্কৃতিকারীরা।

এদিকে চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশী জয়ন্ত মণ্ডল(৩০) এগিয়ে যান এবং তিনিও দুষ্কৃতি হামলায় আহত হন।  এই গন্ডগোলের খবর পেয়ে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ান সহ পুলিশ ছুটে গেছে ।  ঘটনাস্থল থেকে পুলিশ দীর্ঘদিন এলাকা থেকে গা ঢাকা দিয়ে থাকা এবং নির্বাচনের ঠিক আগে ফিরে আসা সিপিএমের এক সময়ের ডাক সাইটে নেতা পিন্টু শীল এবং সমীরণ দাসকে গ্রেফতার করেছে।  বুধবার ভোরে এই হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে দশমীঘাট এলাকার সুভাষ দাসকেও জালে তুলেছে পুলিশ।  

এই ঘটনায় শহর জুড়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সকাল থেকেই সিপিএম কার্য্যালয়ে দলীয় সমর্থকরা জড়ো হতে থাকেন।  বিজেপি কার্যালয়েও জড়ো হন দলের কর্মী সমর্থকেরা।  তবে বিজেপি নেতৃত্ব কর্মীদের শান্ত ও সংযত থাকার পরামর্শ দিয়েছেন।  পুলিশ ও আইন শৃঙ্খলা বজায় রাখতে পুরো প্রস্তুতি নিয়েছে।

Releated Posts

যৌথ প্রচারের কৌশল নিয়ে তিপ্রা মথার সঙ্গে বৈঠক রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর; বাড়ি বাড়ি প্রচার ও উঠান বৈঠকে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটসঙ্গীদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।…

ByByReshmi Debnath Sep 20, 2026

রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর: রাজ্যে ক্রিকেটের পরিকাঠামো উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। সেকেরকোটে অত্যাধুনিক ক্রিকেট…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে বিজেপিকে নিশানা জিতেন্দ্র চৌধুরীর, বাম প্রার্থীদের সমর্থনে সভা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মহকুমার পূর্ব সাব্রুম ও রতন মুনি ভিলেজ কাউন্সিল…

ByByReshmi Debnath Sep 20, 2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top