ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি।। গুরুত্বপূর্ণ ম্যাচ আজ। ‘এ’ গ্রুপের। ‘ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি হবে প্রগতি প্লে সেন্টার এবং জি বি কোচিং সেন্টার। ম্যাচে যে দলই জয় পাবেই সেই দলই সেমিফাইনালে পৌঁছে যাবে। অপর দল ছিটকে যাবে। সদর অনূর্ধ্ব-১৫ ক্রিকেটের আসরে। গুরুত্বপূর্ণ ওই ম্যাচটি হবে নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাটে। দুদলই ইতিমধ্যে ৬ ম্যাচ খেলে ৫ টি করে ম্যাচে জয় পেয়েছে। ফলে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে পৌঁছতে জয় ছাড়া বিকল্প কোনও পথ নেই দুদলের সামনে। দুদলই মঙ্গলবার শেষ প্রস্তুতি সেরে নেয়। ব্যাটিং এবং বোলিং- দুবিভাগেই যথেষ্ট শক্তিশালী দুই দল। ফলে কোনও দলকে এগিয়ে রাখা যাচ্ছে না। ২২ গজে যে দলের ক্রিকেটাররা নিজেদের সেরাটা নিংড়ে দিতে পারবে সেই দলই সেমিফাইনালে পৌঁছে যাবে। প্রসঙ্গত: গ্রুপের সেরা হয়ে ইতিমধ্যে শেষ চারে পৌঁছে গেছে চাম্পামুড়া। এদিন আরও দুটি ম্যাচ হবে। আম্বেদকর স্টেডিয়ামে আর সি সি খেলবে তরুণ সঙ্ঘের বিরুদ্ধে এবং নরসিংগড় পঞ্চায়েত মাঠে জুটমিল খেলবে শতদল সঙ্ঘের বিরুদ্ধে।

সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে ভাইট্যাল ৩টি ম্যাচ আজ
Tags:
Releated Posts
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…
অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…
















