News Flash

  • Home
  • খেলা
  • সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে ভাইট্যাল ৩টি ম্যাচ আজ
Image

সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেটে ভাইট্যাল ৩টি ম্যাচ আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি।। গুরুত্বপূর্ণ ম্যাচ আজ। ‘‌এ’ গ্রুপের। ‘‌ডু অর ডাই’ ম্যাচে মুখোমুখি হবে প্রগতি প্লে সেন্টার এবং জি বি কোচিং সেন্টার। ম্যাচে যে দলই জয় পাবেই সেই দলই সেমিফাইনালে পৌঁছে যাবে। অপর দল ছিটকে যাবে। সদর অনূর্ধ্ব-‌১৫ ক্রিকেটের আসরে। গুরুত্বপূর্ণ ওই ম্যাচটি হবে নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাটে। দুদলই ইতিমধ্যে ৬ ম্যাচ খেলে ৫ টি করে ম্যাচে জয় পেয়েছে। ফলে গ্রুপের দ্বিতীয় দল হিসাবে সেমিফাইনালে পৌঁছতে জয় ছাড়া বিকল্প কোনও পথ নেই দুদলের সামনে। দুদলই মঙ্গলবার শেষ প্রস্তুতি সেরে নেয়। ব্যাটিং এবং বোলিং-‌ দুবিভাগেই যথেষ্ট শক্তিশালী দুই দল। ফলে কোনও দলকে এগিয়ে রাখা যাচ্ছে না। ২২ গজে যে দলের ক্রিকেটাররা নিজেদের সেরাটা নিংড়ে দিতে পারবে সেই দলই সেমিফাইনালে পৌঁছে যাবে। প্রসঙ্গত:‌ গ্রুপের সেরা হয়ে ইতিমধ্যে শেষ চারে পৌঁছে গেছে চাম্পামুড়া। এদিন আরও দুটি ম্যাচ হবে। আম্বেদকর স্টেডিয়ামে আর সি সি খেলবে তরুণ সঙ্ঘের বিরুদ্ধে এবং নরসিংগড় পঞ্চায়েত মাঠে জুটমিল খেলবে শতদল সঙ্ঘের বিরুদ্ধে।‌‌‌

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top