News Flash

  • Home
  • খেলা
  • খেলো ইন্ডিয়া গার্লস ফুটবলে সাফল্যের লক্ষ্যে চলমান সংঘ
Image

খেলো ইন্ডিয়া গার্লস ফুটবলে সাফল্যের লক্ষ্যে চলমান সংঘ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি।। দ্বিতীয় স্থান দখলের লড়াইয়ে এগিয়ে চলছে চলমান সঙ্ঘ। প্রথম লিগে ত্রিপুরা স্পোর্টস স্কুলের সঙ্গে পরাজিত হওয়ার পর থেকে জয়ের ধারা অব্যহত রেখেছে সুজন সরকারের চলমান সঙ্ঘ। আসরে ৬ ম্যাচ খেলে ৪ টিতে জয়, ১ টি ম্যাচে পয়েন্ট ভাগ এবং ১ ম্যাচে পরাজিত হয়ে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে চলমান সঙ্ঘ। খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে তেলিয়ামুড়ার হোলিক্রশ স্কুলকে ৪-‌১ গোলে পরাজিত করে চলমান সঙ্ঘের ফুটবলাররা। দক্ষতা এবং শক্তিতে দুদল সমশক্তি সম্পন্ন হলেও গতিতে হরিপূর্ণ জমাতিয়ার দল থেকে এগিয়ে ছিলো চলমান সঙ্ঘের ফুটবলাররা। এখানেই এগিয়ে যায় চলমান সঙ্ঘ। বিজয়ী দলের পক্ষে নেহা দাস দুটি গোল করে। এছাড়া অপর দুটি গোল করে পরমদীতা দেবনাথ এবং হামারি দেববর্মা। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করে তানিয়া মজুমদার। বিজয়ী দল প্রথমার্ধে এগিয়ে ছিলো ১-‌০ গোলে। খেলা পরিচালনা করেন সুকান্ত দেবনাথ। এদিকে আজ হবে দুটি ম্যাচ। সকাল ১১ টায় বিশ্রামগঞ্জ প্লে সেন্টার খেলবে মাইথুলুং বাড়ি স্কুলের বিরুদ্ধে এবং দুপুর ১টায় ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে কিল্লা মর্ণিং ক্লাবের বিরুদ্ধে। ‌

Releated Posts

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026

অসমের ৪০ হাজারেরও বেশি স্কুলে অলিম্পিক মূল্যবোধ শিক্ষা কর্মসূচি চালু হবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইভিত্তিক শিক্ষায় সীমাবদ্ধ না রেখে শৃঙ্খলা, দলগত কাজ এবং জীবনদক্ষতা গড়ে তোলার…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top