News Flash

Image

বাধারঘাটে ভোট প্রচার ফরওয়ার্ড ব্লক প্রার্থীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারী৷৷  বাধারঘাট বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী পার্থ রঞ্জন সরকার মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি ভোট প্রচারে শামিল হয়েছেন৷  বাধারঘাট বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত  ফরওয়ার্ড ব্লক প্রার্থী পার্থ রঞ্জন সরকার বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন৷ মঙ্গলবার দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফরওয়ার্ড ব্লক প্রার্থী পার্থ রঞ্জন সরকার বলেন বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে রাজ্যে এক অরাজকতার পরিবেশ কায়েম করা হয়৷ এলাকার বিধায়িকা মিমি মজুমদার বাইক বাহিনী তৈরি করে সন্ত্রাসের পরিবেশ কায়েম করেছিলেন৷ বেকারত্বের কর্মসংস্থানের ব্যবস্থা না করে বিপথে পরিচালিত করে এলাকার উন্নয়ন স্তব্ধ করে দিয়েছেন৷ এলাকার জনগণ মুক্তি চাইছেন৷ বামফ্রন্ট মনোনিত ফরোয়ার্ড ব্লক প্রার্থীকে শরিক দল সহ  সকল স্তরের জনগণ প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন৷ জনগণের আশীর্বাদ ধন্য হয়ে এলাকার জন্য কাজ করতে চান তিনি৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top