নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারী৷৷ বাধারঘাট বিধানসভা কেন্দ্রে বামফ্রন্টের মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী পার্থ রঞ্জন সরকার মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি ভোট প্রচারে শামিল হয়েছেন৷ বাধারঘাট বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী পার্থ রঞ্জন সরকার বিপুল ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন৷ মঙ্গলবার দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে তিনি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ প্রার্থনা করেন৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফরওয়ার্ড ব্লক প্রার্থী পার্থ রঞ্জন সরকার বলেন বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে রাজ্যে এক অরাজকতার পরিবেশ কায়েম করা হয়৷ এলাকার বিধায়িকা মিমি মজুমদার বাইক বাহিনী তৈরি করে সন্ত্রাসের পরিবেশ কায়েম করেছিলেন৷ বেকারত্বের কর্মসংস্থানের ব্যবস্থা না করে বিপথে পরিচালিত করে এলাকার উন্নয়ন স্তব্ধ করে দিয়েছেন৷ এলাকার জনগণ মুক্তি চাইছেন৷ বামফ্রন্ট মনোনিত ফরোয়ার্ড ব্লক প্রার্থীকে শরিক দল সহ সকল স্তরের জনগণ প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করবেন বলে তিনি আশা ব্যক্ত করেন৷ জনগণের আশীর্বাদ ধন্য হয়ে এলাকার জন্য কাজ করতে চান তিনি৷

বাধারঘাটে ভোট প্রচার ফরওয়ার্ড ব্লক প্রার্থীর
Releated Posts
আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা
আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…
দেও নদীতে নিখোঁজ অমরজিৎ পালের সন্ধানে দ্বিতীয় দিনের তল্লাশি, এনডিআরএফ নেমেও মেলেনি হদিস
নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ জুন: উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার দশদা পালপাড়া সংলগ্ন দেও নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া…
চড়িলামে শেষকৃত্যের সংকট, মৃতদেহ বহনে দুরবস্থা
নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৬ জুন : উত্তর চড়িলাম পঞ্চায়েতের পুরান বাড়ি এলাকার বাসিন্দারা অভিযোগ করছেন, শ্মশান পর্যন্ত পৌঁছানোর…
বিশালগড়ে গুলিকাণ্ড মামলায় গ্রেপ্তার রাহুল ও রণবীরের ঘনিষ্ঠ সহযোগী অমন দেব
আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে বিশালগড়ের বহুল আলোচিত ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড মামলায় অভিযুক্ত রাহুল ও…
লেখাপড়া করে সমাজ তথা দেশের জন্য ব্রতী হতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়তাঁর লেখনীর মাধ্যমে যুব সমাজের প্রতি আহ্বান রেখে গেছেন: শিল্পমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সবসময়ই বিশ্বাস করতেন লেখাপড়া শুধুমাত্র কর্মসংস্থানের জন্যই নয়, জ্ঞানার্জন…
‘নারীশক্তি বন্দন অধিনিয়ম, ২০২৩’ দ্রুত কার্যকরের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে চিঠি পাঠাল মহিলা কংগ্রেস
আগরতলা, ২৬ জুন: ‘নারীশক্তি বন্দন অধিনিয়ম, ২০২৩’ দ্রুত কার্যকর করার দাবিতে এবং মহিলা সংরক্ষণে অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি)…
বৃদ্ধভাতার আবেদন নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার আর্জি অসহায় স্বামীহারা জনজাতি বৃদ্ধার
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: দীর্ঘদিন ধরে চরম আর্থিক অনটনের মধ্যে জীবন কাটাচ্ছেন জাম্পুইজলা ব্লকের প্রমোদনগর এলাকার স্বামীহারা…
ফুটপাত দখলমুক্ত করতে আগরতলা পুর নিগমের বড়সড় অভিযান, ভাঙা হল অবৈধ দোকানপাট
আগরতলা, ২৬ জুন: শহরের ফুটপাত দখলমুক্ত করতে ফের বড়সড় অভিযানে নামল আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স। বৃহস্পতিবার লেক…
জুম ক্ষেতে বজ্রপাতে আহত ৯ জুমিয়া কৃষক, গুরুতর ৪ জন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৬ জুন: খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার উত্তর মহারানীপুর এলাকায় জুম চাষের কাজ করতে গিয়ে বজ্রপাতে…





















