News Flash

  • Home
  • দেশ
  • আধ্যাত্মিক সফরে সপরিবারে হৃষিকেশে বিরাট কোহলি
Image

আধ্যাত্মিক সফরে সপরিবারে হৃষিকেশে বিরাট কোহলি

হৃষিকেশ, ৩১ জানুয়ারি (হি.স.) : স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে আধ্যাত্মিক সফরে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে হৃষিকেশে পৌঁছে গেলেন কোহলি। সেখানে স্বামী দয়ানন্দ সরস্বতীর আশ্রমে যান তাঁরা। সেখানে দয়ানন্দ সরস্বতীর মূর্তিতে ফুল নিবেদন করে ধ্যান করেন এই তারকা দম্পতি।

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি বর্তমানে বেশ ধর্ম কর্মে মন দিয়েছেন। কখনও মন্দিরে, কখনও আশ্রম দর্শনে পৌঁছে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাসকর সিরিজ । তার আগে আশীর্বাদ নিতে হৃষিকেশের দয়ানন্দ গিরি আশ্রমে পৌঁছে গেলেন বিরাট। স্ত্রীকে নিয়ে পৌঁছে গেলেন হৃষিকেশে স্বামী দয়ানন্দ গিরির আশ্রমে।

সূত্রের খবর, বিরাট অনুষ্কার সঙ্গে রয়েছে মেয়ে ভামিকাও। পুরো কোহলি পরিবার হৃষিকেশের বিখ্যাত গঙ্গা আরতিতে যোগ দেয়। আশ্রমের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, আশ্রমে পৌঁছে বিরাট ও অনুষ্কা দয়ানন্দ সরস্বতীর সমাধি দর্শনে যান। প্রায় ২০ মিনিট ধরে সেখানে ধ্যান করেন দু’জনে। আশ্রমের ভেতরের ছবি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল। আজও বিরাট এবং অনুষ্কা আশ্রমে যেতে পারেন। স্বামী-স্ত্রী মিলে নরনারায়ণ সেবার আয়োজন করার কথা রয়েছে।

Releated Posts

বৈশ্বিক করনীতি নির্ধারণে ব্রিকস-কে আরও বেশি ভূমিকা নিতে হবে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আন্তর্জাতিক করনীতির পুনর্গঠনের চলমান প্রক্রিয়ায় ব্রিকস দেশগুলির কর প্রশাসনকে আরও শক্তিশালী যৌথ অবস্থান নিতে…

ByByNews Desk Sep 23, 2026

‘নির্বাচন কমিশনাররা জানতেন এবং তা হতে দিয়েছেন, হলে তা গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত’: প্রিয়াঙ্কা

নীলাম্বর, কেরল, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে বিতর্কের মধ্যে নির্বাচন কমিশনকে নিশানা করলেন…

ByByNews Desk Sep 23, 2026

৮ বছর পূর্ণ আয়ুষ্মান ভারত পিএম-জেএওয়াই-এর, ৪৮.৫১ কোটির বেশি আয়ুষ্মান কার্ড

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (এবি-পিএমজেএওয়াই) বুধবার আট বছর…

ByByNews Desk Sep 23, 2026

‘মহিলাদের হেনস্থা করলে কাউকে রেয়াত করা হবে না’: জামুই কাণ্ডে বললেন বিহারের মন্ত্রী

পাটনা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের মন্ত্রী রাম কৃপাল যাদব বুধবার বলেছেন, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এমন কোনও কার্যকলাপ…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top