News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যেও সরকারী উদ্যোগ মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালিত

রাজ্যেও সরকারী উদ্যোগ মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারী৷৷   জাতির জনক মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস সোমবার সরকারি উদ্যোগে সার্কিট হাউস এর সংলগ্ণ গান্ধী মূর্তির পাদদেশে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়৷আজ জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৩ তম মহাপ্রয়াণ দিবস৷ সরকারি উদ্যোগে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসের মূল অনুষ্ঠান হয় সার্কিট হাউসে গান্ধী মূর্তির পাদদেশে৷ এখানে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে  পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন এর মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়৷ এ উপলক্ষে নানা সাংসৃকতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়৷ সার্কিট হাউসে মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস পালনের পর গান্ধী ঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুস্প  স্তবক অর্পণ করা হয়৷ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে  রাজ্য সাধারণ প্রশাসনের সচিব টি কে চাকমা  জানান জাতির জনক মহাত্মা গান্ধীর শান্তি সম্প্রীতি ঐক্যের যে বার্তা দিয়েছিলেন তাকে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই সরকারি উদ্যোগে এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ মহাত্মা গান্ধীর জীবন আদর্শ সম্পর্কেও বিস্তারিত আলোকপাত করা হয়৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top